-
ঢাকায় সমাবেশের অনুমতি পায় নি বিএনপি: মিশ্র প্রতিক্রিয়া
ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১৩:৪৬বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে সমাবেশ করার অনুমতি পায় নি বিএনপি। সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার ঢাকা মহানগরীতে কালো পতাকা মিছিল করবে বিএনপি।
-
বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে: মির্জা ফখরুল
ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১২:৪৭বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে; দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকেও ধ্বংস করা হয়েছে। আজ (বুধবার) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
-
একদলীয় শাসন দীর্ঘায়িত করতেই খালেদা জিয়ার কারাদণ্ড: ফখরুল
ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১০:০১বাংলাদেশের ক্ষমতাসীন সরকার আগামী নির্বাচনে নিজেদের পরাজয়ের ভয়ে খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ- কাদের : বেসামাল কথা বলছেন কাদের- রিজভী
ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১৪:৪৪আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হচ্ছে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের আগে বিএনপি দলের গঠনতন্ত্র সংশোধন করে একজন পলাতক সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার ব্যবস্থা করেছে।
-
খালেদা জিয়াকে সাজা দেয়ার ‘মাস্টারমাইন্ড’ হাসিনা ও এরশাদ: বিএনপি
ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ০৯:৩২বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের পর এক সপ্তাহ কেটে গেলেও সরকারের নির্দেশে সার্টিফায়েড বা সত্যায়িত কপি দেয়া হচ্ছে না। নিশ্চয় সরকারপ্রধানের নির্দেশে মনগড়া রায় সংশোধন করা হচ্ছে। আর সে জন্য রায়ের কপি দিতে বিলম্ব করা হচ্ছে।
-
পুলিশের নির্দেশে ৩ ঘণ্টা আগেই অনশন শেষ করল বিএনপি
ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ১১:৫৮বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলা প্রতীকী অনশন কর্মসূচি পুলিশের নির্দেশে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই শেষ হয়ে গেছে।
-
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীকী অনশনে নেতাকর্মীরা
ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ০৯:৪৩বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীকী অনশন করছেন বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। আজ (বুধবার) সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অনশন শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
-
খালেদা শ্যোন অ্যারেস্ট, দুদু গ্রেপ্তার: মানববন্ধন পালিত
ফেব্রুয়ারি ১২, ২০১৮ ১৫:০৭একটি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে কুমিল্লায় রুজু করা নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়েছে।
-
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: ওবায়দুল কাদের
ফেব্রুয়ারি ১২, ২০১৮ ১১:৪৫জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
খালেদা জিয়াকে কারাগারে রেখে ভোট হতে দেয়া হবে না: বিএনপি
ফেব্রুয়ারি ১২, ২০১৮ ০৯:৫৪বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার মিথ্যা ও সাজানো মামলায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে সাজা দিয়েছে। তারা চায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটা ভোটারবিহীন নির্বাচন করতে। কিন্তু দেশে আর কোনো একতরফা ভোট করতে দেওয়া হবে না। বিএনপি ও ২০ দলীয় জোট খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাবে।’