-
রেডিও তেহরানের রংধুন আসর সম্পর্কে ভারতের দুই শ্রোতার ভালোলাগার অনুভূতি
সেপ্টেম্বর ১৮, ২০২১ ০৬:৫৬শিশু-কিশোরদের জন্য রেডিও তেহরানের সাপ্তাহিক পরিবেশনা রংধনু আসর। অনুষ্ঠানটি ছোটদের জন্য নির্মিত হলেও বড়রাও এ অনুষ্ঠানটি পছন্দ করেন। গত ১৬ সেপ্টেম্বর প্রচারিত রংধনু আসর সম্পর্কে ভালোলাগার অনুভূতি জানিয়ে ভারতের দুই শ্রোতা ইমেইল করেছেন। তাদের অভিমত এখানে তুলে ধরা হলো:
-
‘রংধনু আসর কেবল কোনো অনুষ্ঠান নয়- এটি জীবন গড়ার এক দিকনির্দেশনা’
সেপ্টেম্বর ১০, ২০২১ ০৭:৪৪আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত আজকের (০৯/০৯/২০২১, বৃহস্পতিবার) অনুষ্ঠানগুলোর মধ্যে রংধনু আসর আমাদের মনে এমনই রঙ ছড়িয়ে দিয়েছে যে, সেই আবেশে আমরা অনেক্ষণ মহাকাশের রঙিন বাতাসে উড়ে বেড়িয়েছি। আসলে আজকের রংধনু কেবল কোনো অনুষ্ঠান নয়- এটি জীবনকে গড়ার, জীবনকে ভাবার এক দিক নির্দেশনা।
-
‘রংধনু অনুষ্ঠানটি বাংলা ভাষাভাষী শ্রোতাদের মাঝে বিশেষ সাড়া ফেলেছে’
সেপ্টেম্বর ০৭, ২০২১ ০৭:৫৮মহাশয়, বর্তমান বিশ্বে শিশুরা কঠোর বাস্তববাদী। স্বপ্নলোকে বিচরণ তাদের পছন্দ নয়। পছন্দ ঠিক বলব না যেকোনো কারণেই হোক তাদের তা বিচরণ করবার সময় নেই। রূপকথার তো প্রায় হারিয়ে গেছে।
-
রংধনু আসর সম্পর্কে বাংলাদেশ ও ভারতের দুই শ্রোতার মূল্যায়ন
আগস্ট ২৮, ২০২১ ১৪:১৬শিশু-কিশোরদের জন্য রেডিও তেহরানের সাপ্তাহিক পরিবেশনা রংধনু আসর। অনুষ্ঠানটি ছোটদের জন্য নির্মিত হলেও বড়রাও এ অনুষ্ঠানের সমান ভক্ত। গত ২৬ আগস্ট রংধনু আসরে পবিত্র কুরআন থেকে নেওয়া দুটি গল্প এবং কুরআন পড়ার গুরুত্ব সম্পর্কে একটি গান প্রচার করা হয়। অনুষ্ঠানটি সম্পর্কে বাংলাদেশ ও ভারতের দুই শ্রোতার অভিমত এখানে তুলে ধরা হলো:
-
‘রংধনু আসর’ ও ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠান সম্পর্কে মতামত
আগস্ট ১৬, ২০২১ ০৭:৪৮প্রিয় মহোদয়, লিপির শুভ সূচনায় রেডিও তেহরানের সকল কলাকুশলীকে জানাই স্বশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা। নিশ্চয় কুশলে আছেন সবাই। বর্ষা স্নাত প্রকৃতি ও করোনার ভয়াবহ প্রভাব আমাদেরকে দারুণভাবে আতঙ্কগ্রস্ত করে রেখেছে। সব প্রতিকুলতাকে উপেক্ষা করে লিখতে বসলাম। উদ্দেশ্য হলো মনের মধ্যে উকি ঝুঁকি মারা কথাগুলো রেডিও তেহরানের কাছে প্রকাশ করা।
-
'দুই কন্যার আত্মতৃপ্তির চোখ দেখেই বুঝতে পারি রংধনু আসর শিশুদের কত প্রিয়!'
জুলাই ৩১, ২০২১ ১২:১৮মহাশয়, আশরাফুর রহমানের গ্রন্থনায় গাজী আব্দুর রশিদ এবং আক্তার জাহানের সুমিষ্ট কণ্ঠে উপস্থাপিত ২৯ জুলাইয়ের রংধনু অনুষ্ঠানটি এককথায় ছিল অনবদ্য। রংধনু অনুষ্ঠানে শিশু-কিশোররা কেমন মুগ্ধ হয়ে যায় তা নিজের বাড়ির অষ্টাদশী কন্যা বিনীতা সান্যাল এবং ৯ বছরের কন্যা বনসারি সান্যালের আত্মতৃপ্তির চোখ দেখেই বুঝতে পারি।
-
‘ছোট্ট মণিদের অংশগ্রহণে রেডিও তেহরানের ঈদের অনুষ্ঠানটি ছিল অনবদ্য’
জুলাই ২৫, ২০২১ ০৮:৩০আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহ্। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডিও তেহরান গত ২২ জুলাই রংধনু আসরে বিশেষ অনুষ্ঠান ‘ত্যাগের ঈদ’ আমাদের উপহার দিয়েছে। অনুষ্ঠানটির গ্রন্থনা ও প্রযোজনার দায়িত্বে মুহম্মদ আশরাফুর রহমান ভাই। আশরাফ ভাইয়ের সুন্দর বিন্যাসে আর গাজী আবদুর রশিদ ভাই ও আক্তার জাহান আপার সুন্দর পরিবেশনায় সর্বোচ্চ পর্যায়ের মনোমুগদ্ধকর অনুষ্ঠান ছিল ওইদিনের রংধনুর আসর। রংধনু অনুষ্ঠানটি ভীষণভাবে উপভোগ করেছি।
-
‘রংধনুর সাত রং আমাদের হৃদয়কে বিশেষভাবে রাঙিয়ে তোলে’
জুলাই ১৭, ২০২১ ০৮:২৭আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত শ্রোতা। এর প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত মূল্যবান ও জ্ঞানবর্ধক। যা আমাদের মানসিক বিকাশে সাহায্য করে। এমনি একটি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান হচ্ছে রংধনু আসর।
-
'রংধনু অনুষ্ঠান শুনে মনটাকে নিয়ে গিয়েছিলাম ছোটবেলায়'
জুন ২১, ২০২১ ১২:৩৪জনাব, আমার শুভেচ্ছা নিবেন। আশা করি ভালো ও সুস্থ আছেন। আমি রেডিও তেহরানের একজন পুরাতন শ্রোতা। ২০০১ সালের পর থেকে ২০১১ সাল পর্যন্ত নিয়মিত শুনেছি। তারপর অনিয়মিত হয়ে গেছে। তবে বেশ কিছু মাস থেকে ফেসবুক লাইভের মাধ্যমে আবারও নিয়মিত শুনছি।
-
‘রেডিও তেহরানের রংধনু আসর যেন এক অবারিত জ্ঞান ভাণ্ডার’
জুন ১৩, ২০২১ ০৭:০৭সুপ্রিয় মহোদয়, সালাম ও শুভেচ্ছা রইল। পুস্প যেমন তার সৌরভ ছড়িয়ে আমাদেরকে মোহিত করে রাখে; সমুদ্র যেমন তার অপার সৌন্দর্য মহিমায় আমাদের চোখ ও হৃদয়কে শীতল করে দেয়; ঠিক তেমনিভাবে রেডিও তেহরানের ‘রংধনু আসর’ অনুষ্ঠানটি তার নানা শিক্ষনীয় গল্পে আমাদেরকে সমৃদ্ধ করে যাচ্ছে। আলোকিত মানুষ হবার মন্ত্র শিখিয়ে যাচ্ছে।