-
সিরিয়ার স্থলসীমা লঙ্ঘন ও ইসরাইলের বিরুদ্ধে বাশার আসাদের কড়া হুমকি
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ১৫:০৬ইহুদিবাদি ইসরাইল সিরিয়ার স্থলসীমা আবারও লঙ্ঘন করেছে। এই ঘটনায় প্রেসিডেন্ট বাশার আসাদ তেলআবিবকে হুমকি দিয়ে বলেছে, দামেশকের মাজজে সামরিক বিমানবন্দরে ইসরাইল যদি আর একবার বোমা মারে, তাহলে সিরিয়া তেলআবিবসহ বেনগুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে।
-
সিরিয়া ও তুরস্কের সেনাদের মধ্যে সংঘর্ষ: ৫ তুর্কি সেনা আহত, সামরিক যান ধ্বংস
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ১৩:২৭সিরিয়া সীমান্তের কাছে দেশটির সেনাবাহিনী এবং তুরস্কের বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে। দামেস্ক সরকারের অনুমোদন ছাড়াই তুর্কি সেনাবাহিনী সিরিয়ার অভ্যন্তরে অনুপ্রবেশ করার পর এই প্রথম দু'দেশের সেনাবাহিনীর মধ্যে এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটল।
-
তুরস্ক সীমান্তবর্তী কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ নিল সিরিয়ার সেনারা
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ০৯:৩৬সিরিয়ার কৌশলগত আলেপ্পো প্রদেশের তুর্কি সীমান্তবর্তী কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের পর তারা এসব গ্রামের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।
-
রুশ বিমান হামলায় তুরস্কের ৩ সেনা নিহত: পুতিনের দুঃখ প্রকাশ
ফেব্রুয়ারি ০৯, ২০১৭ ১৮:৩৫সিরিয়ার আল-বাব শহরে আজ (বৃহস্পতিবার) রাশিয়ার বিমান হামলায় তুরস্কের তিন সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছে। দুর্ঘটনাক্রমে একটি ভবনে হামলা চালানো হলে হতাহতের এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
-
আটক বন্দীদের গণহারে ফাঁসি দেয়ার খবর ভুয়া এবং মিথ্যা: সিরিয়া
ফেব্রুয়ারি ০৮, ২০১৭ ১২:৫৬সিরিয়ার একটি কারাগারে গোপনে প্রায় ১৩ হাজার বন্দীকে ফাঁসিতে ঝোলানো হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে অভিযোগ তুলেছে দামেস্ক একে 'ভুল এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত' হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে।
-
সিরিয়ার ইদলিবে বিমান হামলার কথা নাকচ করল রাশিয়া
ফেব্রুয়ারি ০৭, ২০১৭ ২১:০৭সিরিয়ার ইদলিব নগরীতে বিমান হামলা চালানোর কথা নাকচ করে দিয়েছে রাশিয়া। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এ নগরীতে চলতি বছরে এ পর্যন্ত রুশ কোনো বিমান হামলা হয় নি বলেও জানিয়েছে মস্কো।
-
সন্ত্রাসবাদকে সমর্থন দিয়ে নিজের ক্ষতি করেছে ইউরোপ: আসাদ
ফেব্রুয়ারি ০৭, ২০১৭ ০৬:১১সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের সমর্থন দিয়ে প্রকারান্তরে নিজেদের ক্ষতি করেছে ইউরোপীয় দেশগুলো। তিনি সোমবার রাজধানী দামেস্কে বেলজিয়াম পার্লামেন্টের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন।
-
দায়েশের কবল থেকে আল-বাব শহরের নিয়ন্ত্রণ নিল সিরিয় বাহিনী
ফেব্রুয়ারি ০৬, ২০১৭ ১৬:১৯সিরিয়ার গণবাহিনীর সহযোগিতায় দেশটির সেনাবাহিনী আলেপ্পোর উত্তর-পূর্ব উপকণ্ঠে অবস্থিত আল বাব শহরটি তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে বলে বিদ্রোহীপন্থি একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে।
-
বিজয় অব্যাহত: দামেস্ক থেকে হোমস পর্যন্ত মুক্ত হলো অনেক এলাকা
ফেব্রুয়ারি ০৬, ২০১৭ ০৭:১৯সিরিয়ার সরকারি বাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিজয় অব্যাহত রেখেছে। দেশটির উত্তর, রাজধানী দামেস্কের আশেপাশে এবং মধ্যপশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশে দায়েশের কবল থেকে আরো অনেক এলাকা মুক্ত করেছে সিরিয় বাহিনী।
-
চলতি বছরে দায়েশের কবল থেকে ৩২ বসতি উদ্ধার করেছে সিরিয় বাহিনী
ফেব্রুয়ারি ০৫, ২০১৭ ১৯:৫৪সিরিয়ার সেনাবাহিনী চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হাত থেকে ৩২ বসতি উদ্ধার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।