-
সিরিয়ায় বিজয়ের জন্য ইরানকে অভিনন্দন জানানো উচিত: বাশার আসাদ
জানুয়ারি ০৪, ২০১৭ ১৫:৫৮সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয়ের জন্য ইরানকে অভিনন্দন জানানো উচিত। কারণ ইরানের সহযোগিতায় এ বিজয় অর্জিত হয়েছে।
-
‘নাইটক্লাবে হামলকারী গেরিলাযুদ্ধে দক্ষ এবং সিরিয়ায় প্রশিক্ষণ নিয়েছে’
জানুয়ারি ০৪, ২০১৭ ০৮:০৯তুরস্কের নাইটক্লাবে হামলাকারী বন্দুকধারী গেরিলাযুদ্ধের কলা-কৌশল ভালভাবেই রপ্ত করেছে এবং সিরিয়াতে প্রশিক্ষণ গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে। ইস্তাম্বুল নগরীর রেইনা নাইটক্লাবে খ্রিস্টিয় নববর্ষের রাতে চালানো এ বর্বরোচিত হামলায় ৩৯ জন নিহত এবং ৭০ জন আহত হয়। সোমবার দেয়া বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
-
সিরিয়ার সশস্ত্রগোষ্ঠীগুলো শান্তি আলোচনা বর্জনের হুমকি দিয়েছে
জানুয়ারি ০৩, ২০১৭ ০৮:৩৮সিরিয়ার সশস্ত্রগোষ্ঠীগুলো আসন্ন শান্তি আলোচনা বর্জনের হুমকি দিয়েছে। সিরিয়াব্যাপী চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে অভিযোগ তুলে কাজাখিস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠেয় বৈঠক বর্জনের হুমকি দেয়া হয়।
-
'আসাদ সরকার নত না হওয়ায় সিরিয়ায় যুদ্ধ চাপায় পাশ্চাত্য ও ইসরাইল'
জানুয়ারি ০১, ২০১৭ ১৬:০৯সিরিয়ার প্রধান মুফতি বলেছেন, বাশার আসাদ সরকার ইহুদিবাদী ইসরাইল ও পাশ্চাত্যের কাছে নতি স্বীকার না করায় তারা সিরিয়ার ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে শাস্তি দেয়ার চেষ্টা করেছে।
-
সন্ত্রাসীদেরকে শক্তি অর্জন করতে দেয়া যাবে না: মুয়াল্লেমকে রুহানি
জানুয়ারি ০১, ২০১৭ ১৫:১২ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সিরিয়ায় যুদ্ধবিরতিকে স্বাগত জানায় তেহরান। তবে সন্ত্রাসীরা যাতে যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে আরও শক্তি অর্জন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
-
সিরিয়ার পরিস্থিতি আরো জটিল করবেন না: চুরকিন
জানুয়ারি ০১, ২০১৭ ০৯:৪০জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভিতালি চুরকিন সিরিয়ার পরিস্থিতি আরো জটিল না করার জন্য নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
-
সিরিয়াকে ভ্রাম্যমাণ হাসপাতাল দিল রাশিয়া
জানুয়ারি ০১, ২০১৭ ০৫:২৪সিরিয়াকে একটি ভ্রাম্যমাণ হাসপাতাল দিয়েছে রাশিয়া। বিশেষ ভাবে তৈরি হাসপাতালটি জরুরি প্রয়োজনে বিমানযোগে আনা-নেয়া করা যাবে। এ সময়ে হাসপাতালে ব্যবহৃত যাবতীয় চিকিৎসা সামগ্রী এবং ওষুধপত্র সঙ্গে নেয়া সম্ভব হবে।
-
সন্ত্রাসীদের বিশ্বযুদ্ধে সিরিয়া বিজয়ী হয়েছে: আলী শামখানি
ডিসেম্বর ৩১, ২০১৬ ২০:৫৪ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, সিরিয়ার বিরুদ্ধে চালানো সন্ত্রাসীদের 'বিশ্বযুদ্ধে' দেশটি বিজয়ী হয়েছে। পাশাপাশি কয়েক বছরব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখায় সিরিয়ার সরকার এবং জনগণের মহৎ তৎপরতাকে স্বাগত জানান তিনি।
-
‘সিরিয়া যুদ্ধবিরতি’ অনুমোদনের জন্য জাতিসংঘের প্রতি রাশিয়ার আহ্বান
ডিসেম্বর ৩১, ২০১৬ ০৪:১৫তিন দেশের উদ্যোগে সিরিয়ায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি অনুমোদন করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো, আঙ্কারা ও দামেস্কের উদ্যোগে সম্প্রতি সিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সংঘর্ষরত পক্ষগুলো। অবশ্য দায়েশ ও আন্ নুসরা ফ্রন্টের মতো উগ্র তাকফিরি গোষ্ঠীগুলোকে যুদ্ধবিরতির বাইরে রাখা হয়েছে।
-
সিরিয়ার যুদ্ধবিরতিকে ‘গুরুত্বপূর্ণ সাফল্য’ বলল ইরান
ডিসেম্বর ৩০, ২০১৬ ১৩:২৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ সিরিয়ার যুদ্ধবিরতিকে কূটনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে অভিহিত করেছেন। রাশিয়া এবং তুরস্কের মধ্যস্থতায় গোটা সিরিয়ায় এ যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে।