সিরিয়ার পরিস্থিতি আরো জটিল করবেন না: চুরকিন
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভিতালি চুরকিন সিরিয়ার পরিস্থিতি আরো জটিল না করার জন্য নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
সিরিয়ার যুদ্ধ বিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক প্রস্তাব নেয়ার পর এ মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার মধ্যরাত থেকে গোটা সিরিয়ায় এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দেশটির পরিস্থিতি তুলনামূলক ভাবে শান্ত রয়েছে।
নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে চুরকিন অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন। এ ছাড়া, কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া নিয়ে আসন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের কথাও তুলে ধরেন তিনি।
সিরিয়ার সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতিনিধিরা এই প্রথম মুখোমুখি বৈঠকে বসতে চলেছে। রাশিয়া, তুরস্ক এবং ইরানের মধ্যস্থতায় এ বৈঠকের আয়োজন করা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১