-
গত ৯ দিনে আলেপ্পোয় কোনো বিমান হামলা হয়নি: রাশিয়া
অক্টোবর ২৮, ২০১৬ ০৩:১৯‘মানবিক যুদ্ধবিরতি’র আওতায় রাশিয়া বা সিরিয়ার জঙ্গিবিমান গত নয়দিনে সিরিয়ার আলেপ্পো প্রদেশে কোনো হামলা চালায়নি বলে মস্কো ঘোষণা করেছে।
-
রাসায়নিক অস্ত্র প্রয়োগের পশ্চিমা অভিযোগ প্রত্যাখ্যান করল সিরিয়া
অক্টোবর ২৭, ২০১৬ ১১:৫৯সিরিয়ায় বিরোধীদের অবস্থানে রাসায়নিক অস্ত্র প্রয়োগের পশ্চিমা অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে।
-
মার্কিন জোটের হামলায় সিরিয়ায় ৩০০ বেসামরিক নাগরিক নিহত: অ্যামনেস্টি
অক্টোবর ২৬, ২০১৬ ১০:৫৭আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত মার্কিন জোটের হামলায় সিরিয়ার ৩০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কথিত সন্ত্রাস-বিরোধী এসব হামলার মাধ্যমে ‘সম্ভাব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা’ তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।
-
‘দায়েশের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সিরিয়া ছাড়বে না হিজবুল্লাহ’
অক্টোবর ২৩, ২০১৬ ১৯:৪৩লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ নাসরুল্লাহ বলেছেন, তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ যোদ্ধারা সিরিয়ার অবস্থান করবে।
-
আলেপ্পোর একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটির পুরো নিয়ন্ত্রণ নিল সিরিয় বাহিনী
অক্টোবর ২৩, ২০১৬ ১৮:০১সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর দক্ষিণে বিমান প্রতিরক্ষা ঘাঁটির পুরোপুরি নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। সন্ত্রাসীদের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ের পর এ ঘাঁটি নিয়ন্ত্রণ নেয়া হয়।
-
আলেপ্পোয় যুদ্ধবিরতির মেয়াদ শেষে আবার লড়াই শুরু
অক্টোবর ২৩, ২০১৬ ০৪:৫৭আলেপ্পোয় সিরিয়ার সরকারি বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে আবার লড়াই শুরু হয়েছে। রাশিয়ার ঘোষিত একতরফা যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরই সরকারি বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে দ্বিধাবিভক্ত সিরিয়ার এ নগরীতে যুদ্ধ শুরু হয়ে যায়।
-
সন্ত্রাসীদের পরাজয় বিলম্বিত করার যড়যন্ত্র করছে মদদদাতারা: শামখানি
অক্টোবর ২১, ২০১৬ ১৪:৫৬ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীদের নিশ্চিত পরাজয় থেকে বাঁচাতে সন্ত্রাসীদের বিদেশী মদদদাতারা রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বা এসএনএসসি'র সচিব আলী শামখানি।
-
আলেপ্পোয় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ২৪ ঘণ্টা: ৩ রুশ কর্মকর্তা আহত
অক্টোবর ২১, ২০১৬ ০৮:৪২সিরিয়ার আলেপ্পোয় যুদ্ধবিরতির মেয়াদ আরো ২৪ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
-
আকাশসীমা লঙ্ঘন করলে তুর্কি বিমান ভূপাতিত করা হবে: সিরিয়া
অক্টোবর ২১, ২০১৬ ০৭:০২সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করলে তুরস্কের যেকোনো বিমান ভূপাতিত করা হবে বলে হুমকি দিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে সিরিয়ার আর্মি জেনারেল কমান্ড এ কথা বলেছে।
-
পালানোর চেষ্টা করলে হত্যা করা হবে: আলেপ্পোয় আন-নুসরার হুমকি
অক্টোবর ২০, ২০১৬ ১৪:০৭যুদ্ধবিরতির সুযোগে আলেপ্পো থেকে পালানোর চেষ্টায় নিয়োজিত বেসামরিক মানুষদের নির্বিচারে হত্যার হুমকি দিয়েছে সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা। স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে এ খবর দিয়েছে রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি। সাবেক আন-নুসরা ফ্রন্ট নাম পাল্টিয়ে এখন ফাতেহ আশ-শাম হিসেবে কাজ করছে।