-
পরমাণু আলোচনার পরবর্তী স্থান ও তারিখ চূড়ান্ত করার কাজ চলছে: ইরান
জুলাই ০৪, ২০২২ ০১:৫৭ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনার পরবর্তী স্থান ও তারিখ চূড়ান্ত করার কাজ চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে কূটনৈতিক চ্যানেলে ঘনিষ্ঠ যোগাযোগ চলছে বলে তিনি জানিয়েছেন।
-
দোহায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা শুরু
জুন ২৯, ২০২২ ০১:১৬কাতারের রাজধানী দোহায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের মাধ্যমে তেহরানের ওপর আরোপিত একতরফা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা শুরু হয়েছে। গতরাতে (মঙ্গলবার রাতে) ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি কাতারের কূটনীতিকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর শীর্ষ পরমাণু আলোচক এনরিক মুরার সঙ্গে বৈঠক করেছেন।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন সিদ্ধান্তের ঘাটতি পরমাণু চুক্তি সইয়ের পথে বাধা
মার্চ ২৮, ২০২২ ০৭:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, মার্কিন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতাই হচ্ছে তেহরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে চূড়ান্ত পরমাণু চুক্তি সইয়ের পথে প্রধান বাধা। তিনি বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে কিন্তু আমেরিকা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না।
-
আলোচনা সমাপ্তির কাছাকাছি থাকলেও অমীমাংসিত বিষয় রয়ে গেছে: ইরান
মার্চ ২৭, ২০২২ ০৩:০২ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতার সম্ভাব্য পুনরুজ্জীবনের আলোচনা সমাপ্তির কাছাকাছি রয়েছে। তবে একইসঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘কিছু অতি গুরুত্বপূর্ণ’ বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে যার মীমাংসা আমেরিকার সদিচ্ছার ওপর নির্ভর করছে।
-
পরমাণু আলোচনা সফল করতে হলে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন: এনরিক মোরা
জানুয়ারি ৩০, ২০২২ ১৩:০৫অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সব দেশের প্রতিনিধিরা যাতে নিজ নিজ দেশের সরকারের কাছ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আবার ভিয়েনায় ফিরতে পারেন সেজন্য এই বিরতি দেয়া হয়েছে।
-
ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় বিরতি ঘোষণা
জানুয়ারি ২৯, ২০২২ ০৪:৪৬অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সব দেশের প্রতিনিধিরা যাতে নিজ নিজ দেশের সরকারের কাছ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আবার ভিয়েনায় ফিরতে পারেন সেজন্য এই বিরতি দেয়া হয়েছে।
-
‘সংলাপ ফলপ্রসূ করতে চাইলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে’
ডিসেম্বর ২৮, ২০২১ ০৪:০৭ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেছেন, ভিয়েনা সংলাপ ফলপ্রসূ হওয়ার চাবিকাঠি হচ্ছে ইরানের ওপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সমঝোতায় পৌঁছানো। তিনি গতকাল (সোমবার) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা সংলাপের প্রথম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন।
-
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে অভিন্ন অবস্থান তৈরি হয়েছে
ডিসেম্বর ১৯, ২০২১ ০৮:০৫ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপ প্রধান এনরিক মোরা বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে একতরফা সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে পরমাণু আলোচনায় অংশষ নেয়া দেশগুলোর মধ্যে একটি অভিন্ন ক্ষেত্র তৈরি হয়েছে।
-
‘সংক্ষিপ্ত বিরতির পর আবার শুরু হবে ভিয়েনা আলোচনা’
ডিসেম্বর ১৭, ২০২১ ১২:০৭অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় ইরানের প্রতিনিধিদলের প্রধান আলী বাকেরি-কানি বলেছেন, এখন পর্যন্ত ভিয়েনা সংলাপে ‘ভালো অগ্রগতি’ অর্জিত হয়েছে এবং উচ্চ-পর্যায়ের এ আলোচনা সংক্ষিপ্ত বিরতির পর আবার শুরু হবে।
-
ভিয়েনায় সপ্তম দফা বৈঠক শেষ; ফলপ্রসূ বলল ইউরোপ
ডিসেম্বর ০৪, ২০২১ ০৩:৫০পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শুক্রবার ভিয়েনায় শেষ হয়েছে। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে প্রতিটি দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে শলাপরামর্শ করার জন্য নিজ নিজ দেশে ফিরে গেছেন।