সাইবার আক্রমণের ফলে ইসরাইলে বাজলো ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন
https://parstoday.ir/bn/news/west_asia-i109542-সাইবার_আক্রমণের_ফলে_ইসরাইলে_বাজলো_ক্ষেপণাস্ত্র_হামলার_সাইরেন
ইহুদিবাদী ইসরাইলের ওপর সাইবার হামলার কারণে অন্তত দুটি শহরে এক ঘন্টা ধরে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতামূলক সাইরেন বেজেছে। ইসরাইলের গণমাধ্যম এই খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২১, ২০২২ ০৯:৩৯ Asia/Dhaka
  • বায়তুল মুকাদ্দাস ও এইলাত শহরে সাইবার হামলার কারণে এক ঘণ্টা ধরে বাজে সাইরেন
    বায়তুল মুকাদ্দাস ও এইলাত শহরে সাইবার হামলার কারণে এক ঘণ্টা ধরে বাজে সাইরেন

ইহুদিবাদী ইসরাইলের ওপর সাইবার হামলার কারণে অন্তত দুটি শহরে এক ঘন্টা ধরে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতামূলক সাইরেন বেজেছে। ইসরাইলের গণমাধ্যম এই খবর দিয়েছে।

ইসরাইলি গণমাধ্যম বলছে, পবিত্র আল-কুদস এবং এইলাত শহরে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ইসরাইলের সামরিক কর্তৃপক্ষ লোকজনকে নিশ্চিত করেছে যে, ভুলক্রমে এই সাইরেন বেজেছে। একে যান্ত্রিক ত্রুটি বলে উল্লেখ করেছে ইসরাইলের সামরিক বাহিনী। তবে সোমবার ইসরাইলের সামরিক বাহিনী পরিচালিত রেডিও চ্যানেল জানিয়েছে, সাইবার হামলার কারণেই শনিবার সাইরেন বে জেছে।

মুসার লাঠি

ইসরাইলের সামরিক বাহিনী বলছে, মিউনিসিপাল সাইরেন সিস্টেম সাইবার হামলার শিকার হয় এবং হামলাকারীরা অ্যালার্ট সিস্টেমে ঢুকে পড়ে তা সক্রিয় করে দেয়।

ইহুদিবাদী ইসরাইলের কর্তৃপক্ষ সন্দেহভাজন হামলাকারীদের চিহ্নিত করতে পারে নি তবে ইসরাইলের সাবেক একজন কর্মকর্তা আর্মি রেডিওর কাছে বলেছেন যে, এই হামলার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান দায়ী।

গত কয়েক মাস ধরে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সাইবার হামলা জোরদার হয়েছে। গত বুধবার ‘মুসার লাঠি’ নামে একটি হ্যাকার গ্রুপ ইলেকট্রিসিটি নেটওয়ার্কে সাইবার হামলা চালায়। তারা সেসময় অঙ্গীকার ব্যক্ত করে যে, ইসরাইলকে অন্ধকারে ডুবিয়ে রাখা হবে।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।