দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠক করলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে রাজধানী দামেস্কে সাক্ষাৎ করেছেন। এ ছাড়া, সিরিয়ার উপকূলীয় প্রদেশ লাতাকিয়ার খামেইমিম বিমানঘাটিও পরিদর্শন করেছেন তিনি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুরোধ শোইগু এবং আসাদ বৈঠক করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং সামরিক সহযোগিতা আরো জোরদারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকোভ।
এ ছাড়া, খামেইমিম বিমানঘাটিও পরিদর্শন করেন শোইগু। সেখানে তিনি রুশ কমান্ডার এবং পাইলটদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময়ে সিরিয়বাসী বিশেষ করে সন্ত্রাসীরা যে সব অঞ্চল অবরোধ করে রেখেছে সেখানকার মানুষদের প্রতি সমর্থন জোরদার করার জন্য কমান্ডদের প্রতি নির্দেশ দেন শোইগু।#
পার্সটুডে/মূসা রেজা/১৯