ইরানকে আদর্শ হিসেবে নেওয়া উচিত: কাতারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i157798-ইরানকে_আদর্শ_হিসেবে_নেওয়া_উচিত_কাতারের_সাবেক_পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে-কাতারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামাদ বিন জাসিম বলেছেন,এই অঞ্চলের দেশগুলোর উচিৎ ক্ষেপণাস্ত্র শিল্পের বিষয়ে ইরানকে অনুসরণ করা। ইরান নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র শিল্পকে যেভাবে আত্মস্থ করেছে তা অবশ্যই আঞ্চলিক দেশগুলোর জন্য অনুসরণীয়।
(last modified 2026-03-16T06:14:09+00:00 )
মার্চ ১৪, ২০২৬ ২০:১৬ Asia/Dhaka
  • হামাদ বিন জাসিম
    হামাদ বিন জাসিম

পার্সটুডে-কাতারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামাদ বিন জাসিম বলেছেন,এই অঞ্চলের দেশগুলোর উচিৎ ক্ষেপণাস্ত্র শিল্পের বিষয়ে ইরানকে অনুসরণ করা। ইরান নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র শিল্পকে যেভাবে আত্মস্থ করেছে তা অবশ্যই আঞ্চলিক দেশগুলোর জন্য অনুসরণীয়।

পার্সটুডে জানিয়েছে,সাবেক কাতারি মন্ত্রী আরও বলেছেন, ইরান ক্ষেপণাস্ত্র নির্মাণ শিল্পকে স্থানীয়করণ করেছে। এ ক্ষেত্রে আদর্শ স্থাপন করেছে। এটা অন্য দেশগুলোর জন্য একটা শিক্ষা।

তিনি বলেন,আমাদের অঞ্চলের এই যুদ্ধও অন্য যুদ্ধগুলোর মতো শেষ হবে। কিন্তু এই যুদ্ধ অনেক শিক্ষা রেখে যাচ্ছে। সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোকে এসব শিক্ষা গ্রহণ করতে হবে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।