আলেপ্পোর কেন্দ্রস্থল পুনরায় নিজ নিয়ন্ত্রণে নিল সিরিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i21388-আলেপ্পোর_কেন্দ্রস্থল_পুনরায়_নিজ_নিয়ন্ত্রণে_নিল_সিরিয়_বাহিনী
সিরিয়ার সরকারি বাহিনী আবারো আলেপ্পোর কেন্দ্রস্থলের নিয়ন্ত্রণে নিয়েছে। সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৬ ০৭:৫৯ Asia/Dhaka
  • সিরিয়ার সরকারি বাহিনী (ফাইল ফটো)
    সিরিয়ার সরকারি বাহিনী (ফাইল ফটো)

সিরিয়ার সরকারি বাহিনী আবারো আলেপ্পোর কেন্দ্রস্থলের নিয়ন্ত্রণে নিয়েছে। সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা।

আলেপ্পোর কেন্দ্রস্থল আল-ফারাহফিরাহ থেকে সন্ত্রাসীদের হটিয়ে দেয়া হয়েছে। সরকারি বাহিনী পুরো এলাকাকে নিজদের নিয়ন্ত্রণে নিয়েছে। পালিয়ে যাওয়ার সময়ে ভারি মেশিনগানসহ প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ ফেলে গেছে সন্ত্রাসীরা। এছাড়া, ওই এলাকায় সন্ত্রাসীদের পেতে রাখা মাইন এবং বিস্ফোরক উদ্ধারের তৎপরতা চালাচ্ছে সিরিয় বাহিনী।

রুশ সংবাদমাধ্যম রিয়া নভোস্তি বলছে, গত কয়েক বছরের মধ্যে এই প্রথম সিরিয় বাহিনী আলেপ্পোর অগ্রভাগে অবস্থান নিয়েছে। অভিযানে সরকারি বাহিনীর কোনো ক্ষয়-ক্ষতি হয় নি।#

 পার্সটুডে/মূসা রেজা/২৮