সিরিয়ায় রুশ হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i22414-সিরিয়ায়_রুশ_হেলিকপ্টার_লক্ষ্য_করে_ক্ষেপণাস্ত্র_হামলা_করেছে_দায়েশ
সিরিয়ায় ত্রাণ বিতরণে নিয়োজিত রাশিয়ার হেলিকপ্টার লক্ষ্য করে হামলা করেছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ। ম্যানপ্যাডস নামে পরিচিত কাঁধে বহনযোগ্য লাঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে এ হামলা চালানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৯, ২০১৬ ০৫:১৫ Asia/Dhaka
  • সিরিয়ায় রুশ হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে দায়েশ

সিরিয়ায় ত্রাণ বিতরণে নিয়োজিত রাশিয়ার হেলিকপ্টার লক্ষ্য করে হামলা করেছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ। ম্যানপ্যাডস নামে পরিচিত কাঁধে বহনযোগ্য লাঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে এ হামলা চালানো হয়।

হামিমিম বিমান ঘাঁটিতে অবস্থিত রাশিয়ার সেন্টার ফর সিরিয়ান রিকন্সিলেন্স এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হামা প্রদেশে এ হামলা চালানো হয়েছে। ত্রাণ বহনকারী রুশ সামরিক পরিবহন হেলিকপ্টার এমআই-৮ কে লক্ষ্য করে কাঁধে বহনযোগ্য লাঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়।

হেলিকপ্টার অনেক উঁচুতে থাকায়  এবং এতে আগাম ক্ষেপণাস্ত্র শনাক্ত ব্যবস্থা থাকায় দক্ষ ক্রু হামলা এড়াতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় হেলিকপ্টারের কোনো আরোহী আহত হয় নি। 

চলতি মাসের ৬ তারিখে সিরিয়ার দায়েশকে ইরাক থেকে দু’টি ম্যানপ্যাডস সরবরাহ করা হয়েছে বলে প্রাপ্ত খবরে দাবি করা হয়। হামা থেকে আলেপ্পো পর্যন্ত সড়কের নিয়ন্ত্রণ নেয়ার জন্য সিরিয়ার সরকারি বাহিনী লড়াই অব্যাহত রেখেছে। এ বাহিনীকে ঠেকাতে দায়েশকে ম্যানপ্যাডস সরবরাহ করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৯