রুশ সামরিক ঘাঁটি পরিদর্শন করলেন প্রেসিডেন্ট আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i41028-রুশ_সামরিক_ঘাঁটি_পরিদর্শন_করলেন_প্রেসিডেন্ট_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ উপকূলীয় লাতাকিয়া শহরে অবস্থিত রাশিয়ার হেমেইমিম সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন। এ ঘাঁটি থেকে রাশিয়ার সেনারা সিরিয়ার উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৭, ২০১৭ ২০:৪৩ Asia/Dhaka
  • হেমেইমিম ঘাঁটি পরিদর্শনে প্রেসিডেন্ট বাশার আসাদ
    হেমেইমিম ঘাঁটি পরিদর্শনে প্রেসিডেন্ট বাশার আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ উপকূলীয় লাতাকিয়া শহরে অবস্থিত রাশিয়ার হেমেইমিম সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন। এ ঘাঁটি থেকে রাশিয়ার সেনারা সিরিয়ার উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, রুশ ঘাঁটিতে পৌঁছে প্রেসিডেন্ট বাশার আসাদ কয়েকজন রুশ কমান্ডারের সঙ্গে কথা বলেন এবং এক আসন বিশিষ্ট দুই ইঞ্জিনের একটি এসইউ-৩৫ অত্যাধুনিক জঙ্গিবিমান ও নানা রকমের অস্ত্র ও সামরিক সরঞ্জাম ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন রুশ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরামিসভ।  

সামরিক ঘাঁটি ঘুরে দেখার পর প্রেসিডেন্ট বশার আসাদ পরিদর্শন বইয়ে লিখেছেন- “রাশিয়ার ভাইদের এ সমর্থনের কথা সিরিয়ার জনগণ কখনো ভুলবে না।”

হেমেইমিম ঘাঁটিটি হচ্ছে সিরিয়ার ভূখণ্ডে রইশয়া্র স্থায়ী সামরিক ঘাঁটি এবং তার কাছেই বাশার আল-আসাদ আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত।

এদিকে, সিরিয়ার তারতুস বন্দর আধুনিকায়ন করার পরিকল্পনা নিয়েছে রাশিয়া। এ বন্দরে ১৯৯৭ সাল থেকে মস্কো সামরিক উপস্থিতি বজায় রেখেছে। হেমেইমিম ঘাঁটি থেকে ৮৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এ বন্দরের আধুনিকায়ন করা হলে সেখানে রাশিয়ার আরো জাহাজ ভিড়তে পারবে। এ বন্দরে মস্কো এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে বলে খবর বের হয়েছে।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭