মুক্তির আনন্দে মেতেছে দেইর আয-যোর: বাশারকে অভিনন্দন জানালেন পুতিন
https://parstoday.ir/bn/news/west_asia-i45293-মুক্তির_আনন্দে_মেতেছে_দেইর_আয_যোর_বাশারকে_অভিনন্দন_জানালেন_পুতিন
প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয় সেনাবাহিনী দেইর আয-যোর নগরীর অবরোধ ভাঙার পর এ অভিনন্দন জানানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০১৭ ০৫:৫২ Asia/Dhaka

প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয় সেনাবাহিনী দেইর আয-যোর নগরীর অবরোধ ভাঙার পর এ অভিনন্দন জানানো হয়।

এ কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেশকোভ। দেইর আয-যোরে কৌশলগত বিজয়ের পর টেলিগ্রামের মাধ্যমে আসাদকে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি রুশ সামরিক গোষ্ঠীর কমান্ড এবং সিরিয় সেনাবাহিনীর কমান্ডকে অভিনন্দন জানান পুতিন।

তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশর তিন বছরের অবরোধ ভাঙ্গার পর দেইর আয-যোরের মানুষ মুক্তির আনন্দে উল্লাসে মেতে উঠেন। বিজয়ের উৎসবে মেতে ওঠা নগরীর এক অধিবাসী এক অধিবাসী বলেন, তাদের আনন্দের কোনো শেষ নেই। এ দিনটির জন্য গত তিন বছর ধরে অপেক্ষা করেছি উল্লেখ করে তিনি আরো বলেন, সিরিয়ার সেনাবাহিনী এবং নেতৃবৃন্দের প্রতি দেইর আয-যোরবাসীদের গভীর বিশ্বাস ছিল। তারা জানতেন বিজয় অনিবার্য। বিজয়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে রাজি ছিল দেইর আয-যোরের মানুষ।

গতকাল সিরিয় সেনাবাহিনী এবং দেশটির সরকারপন্থি যোদ্ধারা তীব্র লড়াইয়ের পর বিগ্রেড ১৩৭ ঘাঁটিতে পৌঁছানোর মধ্য দিয়ে দেইর আয-যোরের অবরোধ ভেঙ্গে ফেলা হয়।

পার্সটুডে/মূসা রেজা/৬