পালিত হচ্ছে ইমাম হোসেইন (আ.)'র চেহলাম বার্ষিকী; কারবালা এখন জনসমুদ্র
https://parstoday.ir/bn/news/west_asia-i48316-পালিত_হচ্ছে_ইমাম_হোসেইন_(আ.)'র_চেহলাম_বার্ষিকী_কারবালা_এখন_জনসমুদ্র
ইরাকের পবিত্র নগরী কারবালায় পালিত হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী। এ দিবসটি আরবাঈন নামে পরিচিত। এ উপলক্ষে ইরাক ও ইরানসহ বিশ্বের অন্তত ৫০টি দেশ থেকে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান সমবেত হয়েছেন ইমাম হোসেইন (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গনে। শোকার্ত এসব মানুষ ইমামের মাজার জিয়ারতের পাশাপাশি নানা ইবাদতে ব্যস্ত রয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১০, ২০১৭ ১৩:৩৭ Asia/Dhaka
  • পালিত হচ্ছে ইমাম হোসেইন (আ.)'র চেহলাম বার্ষিকী; কারবালা এখন জনসমুদ্র

ইরাকের পবিত্র নগরী কারবালায় পালিত হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী। এ দিবসটি আরবাঈন নামে পরিচিত। এ উপলক্ষে ইরাক ও ইরানসহ বিশ্বের অন্তত ৫০টি দেশ থেকে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান সমবেত হয়েছেন ইমাম হোসেইন (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গনে। শোকার্ত এসব মানুষ ইমামের মাজার জিয়ারতের পাশাপাশি নানা ইবাদতে ব্যস্ত রয়েছেন।

যুদ্ধ-বিধ্বস্ত ইরাকে জিয়ারতকারীদের ওপর সন্ত্রাসী হামলার ব্যাপক হুমকি থাকা সত্ত্বেও এই মহতী অনুষ্ঠানে স্মরণকালের ইতিহাসে রেকর্ড সংখ্যক জিয়ারতকারী অংশ নিচ্ছেন।

কারবালার একটি সড়কের দৃশ্য

ইরাকের পবিত্র কারবালায় আরবাঈন উপলক্ষে জিয়ারতকারীর সংখ্যা প্রতিবছরই বাড়ছে। জানা গেছে, এ বছর কেবল ইরাকের প্রতিবেশী দেশ ইরান থেকেই ২৩ লাখ জিয়ারতকারী কারবালা গেছেন।

এ ছাড়াও সৌদি আরব, তুরস্ক, সিরিয়া, লেবানন, পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে লাখ লাখ জিয়ারতকারী এ বছরের আরবাঈন অনুষ্ঠানে যোগ দিতে কারবালায় গেছেন। তাদের অনেকেই পবিত্র কারবালা ছাড়াও নাজাফে আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)’র মাজার ও বাগদাদ সংলগ্ন কাযেমাইন শহরে বিশ্বনবী (সা.)’র পবিত্র আহলে বাইতের সদস্য হযরত ইমাম মুসা কাযেম (আ.), হযরত ইমাম জাওয়াদ (আ.) এবং সামারায় হযরত ইমাম আলী নাকী (আ.) ও হযরত ইমাম হাসান আসকারী (আ.)’র পবিত্র মাজারও জিয়ারত করেছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০