বিন সালমানের ওপর নিষেধাজ্ঞা দিন: জাতিসংঘকে এইচআরডাব্লিউ
https://parstoday.ir/bn/news/west_asia-i50149-বিন_সালমানের_ওপর_নিষেধাজ্ঞা_দিন_জাতিসংঘকে_এইচআরডাব্লিউ
ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞের জন্য সৌদি আরবের তরুণ যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২১, ২০১৭ ১৩:৫০ Asia/Dhaka
  • সেনা কর্মকর্তাদের সঙ্গে যুবরাজ মুহাম্মাদ বিন সালমান
    সেনা কর্মকর্তাদের সঙ্গে যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞের জন্য সৌদি আরবের তরুণ যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে এ আহ্বান জানানো হয়েছে। নিবন্ধটি দৈনিক ওয়াশিংটন পোস্টেও প্রকাশ হয়েছে। নিবন্ধের লেখক জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনের উপ পরিচালক অক্ষয় কুমার ইয়েমেনের ওপর চাপিয়ে দেয়া বিপর্যয়কর যুদ্ধের জন্য সৌদি যুবরাজ ও প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ বিন সালমানের কঠোর সমালোচনা করেন।

ইয়েমেনে সৌদি হামলা

তিনি বলেছেন, ইয়েমেনের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়ার জন্য ও সৌদি সেনাদের যুদ্ধাপরাধের জন্য মুহাম্মাদ বিন সালমানের নেতৃত্ব দায়ী। তার কারণে ইয়েমেনের ওপর অবরোধ দেয়া হয়েছে। এর ফলে দেশটির লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছেন এবং সাধারণ রোগেরও চিকিৎসা সামগ্রী তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। এ অবস্থায় বিন সালমান ও কথিত আরব জোটের শীর্ষ পর্যায়ের নেতাদের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১