সৌদি ঘাঁটিতে আবার ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i51677-সৌদি_ঘাঁটিতে_আবার_ইয়েমেনিদের_ক্ষেপণাস্ত্র_হামলা
সৌদি আরবের নাজরান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে আবার ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা স্বল্প পাল্লার এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২০, ২০১৮ ২২:০৭ Asia/Dhaka
  • ইয়েমেনের কাহের এম-২ ক্ষেপণাস্ত্র
    ইয়েমেনের কাহের এম-২ ক্ষেপণাস্ত্র

সৌদি আরবের নাজরান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে আবার ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা স্বল্প পাল্লার এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, শনিবার বিকেলে নাজরান প্রদেশের কুওয়াহ ঘাঁটিতে গিয়ে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। তবে, ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায় নি। পরে সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র দাবি করেছেন, তার বাহিনীর সেনারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সৌদি ঘাঁটিটি রাজধানী রিয়াদ থেকে ৮৪৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।  

এদিকে, ইয়েমেনের বাইদা প্রদেশে আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত মিলিশিয়াদের অবস্থানে হামলা চালিয়েছে হুথি যোদ্ধা ও তাদের অনুগত সেনারা। এতে মানসুর হাদির অনুগত বহু অস্ত্রধারী হতাহত হয়েছে।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০