প্রতিরোধ সংগ্রামের পথ বেছে নিতে মাহমুদ আব্বাসের প্রতি হামাসের আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i51973-প্রতিরোধ_সংগ্রামের_পথ_বেছে_নিতে_মাহমুদ_আব্বাসের_প্রতি_হামাসের_আহ্বান
দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের পথ বেছে নিতে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। হামাসের প্রভাবশালী নেতা ওসামা হামদান বার্তা সংস্থা 'কুদস প্রেস'-কে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৬, ২০১৮ ০৮:৫৬ Asia/Dhaka
  • ওসামা হামদান
    ওসামা হামদান

দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের পথ বেছে নিতে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। হামাসের প্রভাবশালী নেতা ওসামা হামদান বার্তা সংস্থা 'কুদস প্রেস'-কে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান।

দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ১৯১৭ সালে ব্রিটিশ আধিপত্যের বিরুদ্ধে ফিলিস্তিনিরা যে অবস্থান গ্রহণ করেছিল আমাদের সবার উচিত সেই অবস্থানে ফিরে যাওয়া। কারণ এর বাইরে যেসব পন্থা বেছে নেয়া হয়েছিল তা ছিল সাময়িক। প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন জানাতে মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানান হামাসের এ নেতা।

তিনি বলেন, "আমরা অতীতেও বলেছি আপোষের পথ ব্যর্থ হবে। প্রতিরোধের মাধ্যমেই দাবি আদায় করতে হবে।"

ওসামা হামদান আরও বলেছেন, বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে প্রতিষ্ঠার মার্কিন সিদ্ধান্ত ফিলিস্তিনিদের বিশ্বাস ও চেতনায় পরিবর্তন আনতে পারবে না। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করার পর প্রতিরোধ সংগ্রামের প্রতি ফিলিস্তিনিদের সমর্থন অনেক বেড়েছে বলে বিভিন্ন জনমত জরিপ সংস্থা জানিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬