বোমা হামলার জের: গাজায় ট্যাংক ও বিমান থেকে হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i53171-বোমা_হামলার_জের_গাজায়_ট্যাংক_ও_বিমান_থেকে_হামলা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আবার জঙ্গিবিমান ও ট্যাংক থেকে বর্বর হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। খান ইউনুস শহরের সীমান্তে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের একটি টহল দলের কাছে বোমা বিস্ফোরণের পর শনিবার ইসরাইল এ হামলা চালায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ২৩:২৩ Asia/Dhaka
  • গাজা সীমান্তে ট্যাংক নিয়ে ইসরাইলি সেনাদের টহল (ফাইল ফটো)
    গাজা সীমান্তে ট্যাংক নিয়ে ইসরাইলি সেনাদের টহল (ফাইল ফটো)

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আবার জঙ্গিবিমান ও ট্যাংক থেকে বর্বর হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। খান ইউনুস শহরের সীমান্তে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের একটি টহল দলের কাছে বোমা বিস্ফোরণের পর শনিবার ইসরাইল এ হামলা চালায়।

গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্তত ছয়টি অবস্থানে কয়েক দফায় ইসরাইল হামলা চালায়। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

ইহুদিবাদী সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, খান ইউনুস শহরে হামাসের একটি পর্যবেক্ষণ পোস্টের ওপর তারা হামলা চালিয়েছে। সীমান্তে ইহুদিবাদী টহল দলের কাছে যে বোমার বিস্ফোরণ ঘটেছে তাতে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি জানিয়েছে, বোমা বিস্ফোরণে ইসরাইলের চার সেনা আহত হয়েছে। তবে লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বিস্ফোরণে এক ইহুদিবাদী সেনা নিহত এবং দুজন মারাত্মক আহত হয়েছে।#       

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮