তুর্কি হামলার মধ্যেই আফরিনে পৌঁছেছে সিরিয় ত্রাণবহর
https://parstoday.ir/bn/news/west_asia-i53773-তুর্কি_হামলার_মধ্যেই_আফরিনে_পৌঁছেছে_সিরিয়_ত্রাণবহর
আফরিন শহরে তুরস্কের সামরিক অভিযানের মধ্যেই সিরিয়ার একটি ত্রাণবহর পৌঁছেছে সেখানে। গত ২০ জানুয়ারি থেকে শহরটিতে হামলা চালাচ্ছে তুর্কি বাহিনী।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ০১, ২০১৮ ১৬:১৩ Asia/Dhaka
  • আফরিনে পৌঁছেছে সিরিয়ার ত্রাণবহর
    আফরিনে পৌঁছেছে সিরিয়ার ত্রাণবহর

আফরিন শহরে তুরস্কের সামরিক অভিযানের মধ্যেই সিরিয়ার একটি ত্রাণবহর পৌঁছেছে সেখানে। গত ২০ জানুয়ারি থেকে শহরটিতে হামলা চালাচ্ছে তুর্কি বাহিনী।

যুদ্ধ-বিধ্বস্ত উত্তর-পশ্চিমাঞ্চলীয় এ শহরের ৫০ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। উদ্বাস্তু এসব মানুষের জন্য ত্রাণ সরবরাহ করা হয়েছে। খবরটি আজ (বৃহস্পতিবার) নিশ্চিত করেছেন আন্তর্জাতিক রেড ক্রস বা আইসিআরসি'র কর্মকর্তা আইওলান্ডা জাকিমিত।

ত্রাণবহর

তিনি জানান, এ এলাকায় ত্রাণ পাঠানোর বিষয়ে আইসিআরসি এবং সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের মধ্যে চুক্তি হয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, ত্রাণ বহরে রয়েছে ২৮টি ট্রাক এবং বহরের তত্ত্বাবধানে রয়েছে আইসিআরসি।

সানা জানিয়েছে, ত্রাণবহরের ট্রাকগুলোতে খাদ্য ও জরুরি ওষুধপত্রসহ অন্যান্য জিনিস পাঠানো হয়েছে। সিরিয়ায় ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হওয়ার কয়েকদিন পর ত্রাণ বহর পাঠানোর খবর এল।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১