সৌদি যুদ্ধজাহাজে আবার হামলা করেছে ইয়েমেনি যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i55286-সৌদি_যুদ্ধজাহাজে_আবার_হামলা_করেছে_ইয়েমেনি_যোদ্ধারা
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা আগ্রাসী সৌদি আরবের একটি যুদ্ধজাহাজের ওপর পাল্টা হামলা চালিয়েছে। হুদাইদা প্রদেশে সৌদি জোট ভয়াবহ বিমান হামলা চালানোর পর গতকাল (মঙ্গলবার) ইয়েমেনি যোদ্ধারা পাল্টা ব্যবস্থা নিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৪, ২০১৮ ০৮:৪২ Asia/Dhaka
  • সৌদি আরবের একটি যুদ্ধজাহাজ
    সৌদি আরবের একটি যুদ্ধজাহাজ

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা আগ্রাসী সৌদি আরবের একটি যুদ্ধজাহাজের ওপর পাল্টা হামলা চালিয়েছে। হুদাইদা প্রদেশে সৌদি জোট ভয়াবহ বিমান হামলা চালানোর পর গতকাল (মঙ্গলবার) ইয়েমেনি যোদ্ধারা পাল্টা ব্যবস্থা নিল।

সৌদি আরব তাদের জাহাজে হামলার কথা স্বীকার করেছে তবে হুথি যোদ্ধারা একটি তেল ট্যাংকারে হামলা চালিয়েছে বলে মিথ্যা দাবি করেছে রিয়াদ। সোমবারের বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত ও বহু মানুষ আহত হন। নিহতদের মধ্যে সাতটি শিশু ছিল। ওইদিন বিকেলে সৌদি বিমান হুদাইদার একটি শরণার্থী শিবিরে হামলা চালায়।   

গত ২৫ মার্চ ইয়েমেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত তিন বছরে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আগ্রাসনে দারিদ্রপীড়িত দেশটিতে প্রায় ১৫ হাজার মানুষ নিহত ও পাঁচ লাখের বেশি মানুষ হতাহত হয়েছে। হতাহতদের মধ্যে বিরাট সংখ্যক নারী ও শিশু রয়েছে বলে জানা যায়।

জাতিসংঘ বলেছে, দুই কোটি ২২ লাখ ইয়েমেনির জন্য জরুরিভিত্তিতে খাদ্যের দরকার। এর মধ্যে ৮৪ লাখ মানুষ ভয়াবহ দুর্ভিক্ষের মুখে রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪