আমেরিকার সঙ্গে আলোচনা হবে সময়ের অপচয়: বাশার আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i59392-আমেরিকার_সঙ্গে_আলোচনা_হবে_সময়ের_অপচয়_বাশার_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আমেরিকার প্রেসিডেন্টদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়; কারণ, তারা আমেরিকার প্রেশার গ্রুপগুলোর হাতে জিম্মি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৩, ২০১৮ ০২:২৪ Asia/Dhaka
  • সাক্ষাৎকার দিচ্ছেন প্রেসিডেন্ট বাশার আসাদ
    সাক্ষাৎকার দিচ্ছেন প্রেসিডেন্ট বাশার আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আমেরিকার প্রেসিডেন্টদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়; কারণ, তারা আমেরিকার প্রেশার গ্রুপগুলোর হাতে জিম্মি।

তিনি শুক্রবার রাশিয়ার এনটিভি’কে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। বাশার আসাদ বলেন, ১৯৭৪ সালে আমেরিকার সঙ্গে সিরিয়ার আলোচনা শুরু হওয়ার পর থেকে দামেস্ক এখন পর্যন্ত কিছু পায়নি। কারণ, মার্কিন প্রেসিডেন্টরা দেশটির বিভিন্ন লবি, বৃহৎ গণমাধ্যম, আর্থিক প্রতিষ্ঠান এবং তেল ও অস্ত্র কোম্পানিগুলোর মতো বিভিন্ন প্রেশার গ্রুপের হাতে জিম্মি হয়ে রয়েছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, তার দেশের চলমান সংকট সমাধানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এমন যেকোনো পক্ষ ও দেশের সঙ্গে আলোচনায় বসতে দামেস্কের আপত্তি নেই।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

তিনি আরো বলেন, কিন্তু আমেরিকা যেহেতু সিরিয়ার ব্যাপারে বিদ্বেষী নীতি পোষণ করে কাজেই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করে সময় নষ্ট করার অর্থ হয় না। সিরিয়ার ব্যাপারে অদূর ভবিষ্যতে আমেরিকার নীতিতে পরিবর্তন আসার কোনো লক্ষণ নেই বলে জানান প্রেসিডেন্ট আসাদ। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩