সিরিয়ার সঙ্গে সর্বাত্মক সম্পর্ক প্রতিষ্ঠা করুন: জর্দান সরকারের প্রতি সংসদ
https://parstoday.ir/bn/news/west_asia-i66978-সিরিয়ার_সঙ্গে_সর্বাত্মক_সম্পর্ক_প্রতিষ্ঠা_করুন_জর্দান_সরকারের_প্রতি_সংসদ
সিরিয়ার সঙ্গে সর্বাত্মক সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য জর্দান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ সদস্যরা। জর্দান সংসদ সদস্যদের এ আহ্বানের মধ্যদিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের আরব বিশ্বে প্রত্যাবর্তনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৮ ২১:৫৮ Asia/Dhaka
  • জর্দান সংসদ
    জর্দান সংসদ

সিরিয়ার সঙ্গে সর্বাত্মক সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য জর্দান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ সদস্যরা। জর্দান সংসদ সদস্যদের এ আহ্বানের মধ্যদিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের আরব বিশ্বে প্রত্যাবর্তনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

রোববার জর্দান সংসদে দেশটির ২০১৯ সালের বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা সিরিয়ার সঙ্গে পূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার এই দাবি জানান। তারা বলেছেন, ২০১১ সালে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর আগে দামেস্কের সঙ্গে যেমন সম্পর্ক ছিল তেমন সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। তাো জোর দিয়ে বলেছেন, এমন সম্পর্ক দু দেশের জন্যই মঙ্গলজনক।

সংসদ সদস্য খালিদ আল-ফানাতসে এবং ফয়সাল আল-আওয়ার নামে দুজন সংসদ সদস্য বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন, আম্মান-দামেস্ক সম্পর্ক দু দেশের স্বার্থই রক্ষা করবে। জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহও সম্প্রতি সিরিয়া ও ইরাকের নিরাপত্তা পরিস্থিতির উন্নতির আশা করেছেন। তিনি জর্দানের একদল সাংবাদিকের কাছে বলেন, সিরিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আগের অবস্থায় পৌঁছাবে ইনশাল্লাহ।

সম্প্রতি সিরিয়ায় দূতাবাস চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। বাহরাইন এবং কুয়েতও দূতাবাস চালু করবে বলে ঘোষণা দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩১