৮ বছর পর আরব দেশগুলোর বৈঠকে যোগ দিল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i68552-৮_বছর_পর_আরব_দেশগুলোর_বৈঠকে_যোগ_দিল_সিরিয়া
দীর্ঘ আট বছর পর আরব দেশগুলোর একটি বৈঠকে যোগ দিয়েছে সিরিয়া। ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেয়ার পর থেকে আরব দেশগুলোর কেনো বৈঠকে সিরিয়াকে অংশ নিতে দেয়া হয়নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৪, ২০১৯ ০৩:২৯ Asia/Dhaka
  • জর্দানে রোববারের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিরিয়ার পার্লামেন্ট স্পিকার হাম্মুদা সাব্বাগ
    জর্দানে রোববারের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিরিয়ার পার্লামেন্ট স্পিকার হাম্মুদা সাব্বাগ

দীর্ঘ আট বছর পর আরব দেশগুলোর একটি বৈঠকে যোগ দিয়েছে সিরিয়া। ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেয়ার পর থেকে আরব দেশগুলোর কেনো বৈঠকে সিরিয়াকে অংশ নিতে দেয়া হয়নি।

এখন আবার সিরিয়া আরব দেশগুলোর বৈঠকে যোগ দেয়ায় ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মেনে নিতে আরব দেশগুলোর আর কোনো আপিত্ত নেই।

সিরিয়ার পার্লামেন্ট স্পিকার হাম্মুদা সাব্বাগ গতকাল (রোববার) জর্দানের রাজধানী আম্মানে আরব আন্তঃসংসদীয় ইউনিয়নের ২৯তম বৈঠকে যোগ দেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

বৈঠকে ‌১৬ আরব দেশের পার্লামেন্ট স্পিকার এবং বাকি আরব দেশগুলোর সংসদীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ বছরের বৈঠকের প্রতিপাদ্য হচ্ছে- ‘জেরুজালেম (বায়তুল মুকাদ্দাস) হচ্ছে স্বাধীন ফিলিস্তিনের চিরস্থায়ী রাজধানী।”

বৈঠকে সিরিয়ার পার্লামেন্ট স্পিকারকে আমন্ত্রণ জানানোর বিষয়টি গতমাসে দামেস্ক জানিয়ে দিয়েছিল।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ দৃঢ় আশা ব্যক্তি করে বলেছিলেন, তার দেশ শেষ পর্যন্ত আবার আরব লীগে ফিরে যাবে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪