‘যুদ্ধবিরতি লঙ্ঘনকারীদের নাম জাতিসংঘ তালিকায় রাখতে হবে’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে যে সব গোষ্ঠী তাদের নাম জাতিসংঘ সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রস্তাব নিরাপত্তা পরিষদে করা হবে।
তিনি বলেন, এ বিষয়টি শিগগিরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা হবে। নতুন নামের আড়াল থেকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ এবং জাবহাত আন-নুসরার মতোই সিরিয়ার সিরিয়ার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে জানান তিনি।
নতুন নামের আড়ালে জাবহাত নুসরা আত্মগোপন করার চেষ্টা করছে এমন আলামত পাওয়া গেছে বলে জানান তিনি। সন্ত্রাসী তালিকায় নাম নেই এমন ছোট ছোট দলের মধ্যে আত্মগোপন করে তারা শাস্তি এড়াতে চাইছে বলেও জানান তিনি।
রুশ-মার্কিন মধ্যস্থতায় ২৭ ফেব্রুয়ারি গোটা সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। অবশ্য জাতিসংঘ তালিকাভুক্ত সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ এবং আন-নুসরা ফ্রন্টকে এর আওতার বাইরে রাখা হয়েছে।#
মূসা রেজা/২০