পালমিরায় দায়েশের বিশাল অস্ত্রভাণ্ডার উদ্ধার
https://parstoday.ir/bn/news/west_asia-i7525-পালমিরায়_দায়েশের_বিশাল_অস্ত্রভাণ্ডার_উদ্ধার
সিরিয়ার সদ্যমুক্ত ঐতিহাসিক নগরী পালমিরাতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের ফেলে যাওয়া ব্যাপক অস্ত্রভাণ্ডার উদ্ধার করেছে রাশিয়ার সামরিক প্রকৌশলীরা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকোভ এ কথা জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ২৩, ২০১৬ ০৭:১১ Asia/Dhaka
  • পালমিরায় দায়েশের বিশাল অস্ত্রভাণ্ডার উদ্ধার

সিরিয়ার সদ্যমুক্ত ঐতিহাসিক নগরী পালমিরাতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের ফেলে যাওয়া ব্যাপক অস্ত্রভাণ্ডার উদ্ধার করেছে রাশিয়ার সামরিক প্রকৌশলীরা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকোভ এ কথা জানিয়েছেন।

অস্ত্রভাণ্ডারটি দক্ষতার সঙ্গে লুকিয়ে রাখা হয়েছিল এবং বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে এটি খুঁজে বের করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। রুশ সেনা প্রকৌশলীরা ১২ হাজার বিস্ফোরক সরিয়ে নিয়েছে উল্লেখ করে তিনি জানান, এ সবের মধ্যে মর্টার এবং কামানের বড় গোলাসহ ট্যাংক ও মানুষ বিধ্বংসী মাইন ছিল।

তিনি একে দায়েশের অন্যতম বৃহত্তম অস্ত্রভাণ্ডার হিসেবে উল্লেখ করে বলেন, এ সব গোলাবারুদ কেবল হোমস নয় সিরিয়ার অন্যান্য স্থানেও হামলার কাজে ব্যবহার করত তাকফিরি সন্ত্রাসীরা।

সিরিয়ার সেনাবাহিনীর অভিযানের মধ্য দিয়ে মার্চের ২৭ তারিখে পালমিরা মুক্ত হয়। পালিয়ে যাওয়ার আগে পালমিরায় ব্যাপকভাবে মাইন এবং বোমার ফাঁদ পেতে রেখে গেছে দায়েশ সন্ত্রাসীগোষ্ঠী। এ উদ্ধারে পালমিরায় রুশ সেনাবাহিনীর ইন্টারন্যাশনাল অ্যান্টি-মাইন সেন্টারের সেনা প্রকৌশলীদের মোতায়েন করা হয়েছে।#

মূসা রেজা/২৩