তুরস্কের ড্রোন হামলায় সিরিয়ার দুই ডজনের বেশি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i77872-তুরস্কের_ড্রোন_হামলায়_সিরিয়ার_দুই_ডজনের_বেশি_সেনা_নিহত
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কের ড্রোন হামলায় অন্তত ২৬ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার সিরিয়ার বিমান হামলায় ৩৩ জন তুর্কি সেনা নিহত হওয়ার জবাবে এই হামলা চালানো বলে মনে করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০১, ২০২০ ১০:৩৯ Asia/Dhaka
  • সিরিয়ায় ড্রোন হামলা চালয়েছে তুরস্ক; দুপক্ষে উত্তেজনা তুঙ্গে
    সিরিয়ায় ড্রোন হামলা চালয়েছে তুরস্ক; দুপক্ষে উত্তেজনা তুঙ্গে

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কের ড্রোন হামলায় অন্তত ২৬ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার সিরিয়ার বিমান হামলায় ৩৩ জন তুর্কি সেনা নিহত হওয়ার জবাবে এই হামলা চালানো বলে মনে করা হচ্ছে।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইদলিব প্রদেশে সিরিয় সেনাদের দুটি অবস্থানে তুর্কি ড্রোন থেকে হামলা চালালে ২৬ সেনা নিহত হয়।

এর আগে গতকাল তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়েছিলেন।

ইদলিব পরিস্থিতি নিয়ে রাশিয়া এবং তুরস্কের মধ্যে কূটনৈতিক তৎপরতা চললেও সম্ভবত মস্কো এবং আঙ্কারা অনেক বেশি মুখোমুখি অবস্থানে চলে গেছে।  রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি রাশিয়ার সঙ্গে তার দেশের সম্ভাব্য সামরিক সংঘাতের দিকে ইঙ্গিত করে মস্কোকে বলেছেন, তুর্কি সেনাদের সামনে থেকে সরে দাঁড়ান।#

পাার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।