সম্পর্ক গভীর করতে রুশ প্রতিনিধিদল দামেস্কে
https://parstoday.ir/bn/news/west_asia-i82892-সম্পর্ক_গভীর_করতে_রুশ_প্রতিনিধিদল_দামেস্কে
রাশিয়ার একটি উঁচু পর্যায়ের প্রতিনিধিদল সিরিয়া সফরে গেছে। এরইমধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০২০ ০৬:৫৯ Asia/Dhaka
  • রুশ প্রতিনিধিদলকে স্বাগত জানান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
    রুশ প্রতিনিধিদলকে স্বাগত জানান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

রাশিয়ার একটি উঁচু পর্যায়ের প্রতিনিধিদল সিরিয়া সফরে গেছে। এরইমধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক হয়েছে।

সিরিয়ার সঙ্গে রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো অনেক বেশি গভীর করার উদ্দেশ্য নিয়ে এ প্রতিনিধিদল দামেস্ক সফর করছে। রুশ উপ প্রধানমন্ত্রী ইউরি বরিসভের নেতৃত্বে প্রতিনিধিদল প্রেসেডন্ট বাশার আসাদের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে উপস্থিত ছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।  

পরে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, সিরিয়ার ওপর আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যদিয়ে প্রমাণিত হয় যে, তারা সিরিয়ার সার্বভৌম অবস্থান পছন্দ করে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ওয়ালিদ আল-মুয়াল্লেম।

সংবাদ সম্মেলনের রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার নিজের অর্থনীতি পুনঃনির্মাণের জন্য আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন রয়েছে। সিরিয়া থেকে সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলার জন্য রাশিয়ার পক্ষ থেকে তিনি নতুন করে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

লাভরভ বলেন, সিরিয়ার সামগ্রিক উন্নয়নের জন্য দেশটির সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে চায় রাশিয়া।#

পাসর্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।