গাজা উপত্যকায় আবারো বিমান হামলা চালিয়েছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i97276-গাজা_উপত্যকায়_আবারো_বিমান_হামলা_চালিয়েছে_ইসরাইল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। আজ রোববার দিনের শুরুর দিকে ইহুদিবাদী বাহিনী গাজার দেইর আল-বালা শহরের আল-মাগজি শরণার্থী শিবিরে এ হামলা চালায়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনের সাফা নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২১ ০৮:৫৫ Asia/Dhaka
  • গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলা
    গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। আজ রোববার দিনের শুরুর দিকে ইহুদিবাদী বাহিনী গাজার দেইর আল-বালা শহরের আল-মাগজি শরণার্থী শিবিরে এ হামলা চালায়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনের সাফা নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।

গাজার কয়েকটি সূত্র জানিয়েছে, ইহুদিবাদী হামলায় শরণার্থী শিবিরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।

ইহুদিবাদী বাহিনী দাবি করেছে, গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট তৈরীর কারখানা, একটি অস্ত্র গুদাম এবং কয়েকটি সুড়ঙ্গ পথ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। ইসরাইলি বাহিনী বরাবরের মতো দাবি করেছে, গাজা থেকে দুটি রকেট ছোঁড়ার পর তারা বিমান হামলা চালায়।

গত কয়েকদিন ধরে ইসরাইলি বাহিনী গাজার ওপর দফায় দফা বিমান হামলা চালাচ্ছে। ইসরাইলের কুখ্যাত গিলবাও কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দী পালিয়ে যাওয়ার পর এই হামলা শুরু করেছে।#

পার্সটুডে/এসআইবি/১২