-
ইসরাইলের সামরিক অবস্থানে আবার প্রতিশোধমূলক হামলা চালালো হিজবুল্লাহ
মার্চ ০২, ২০২৪ ১৫:৫৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক অবস্থানে নতুন করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ নিতেই মূলত হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে।
-
ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা চাইলেন ১২ দেশের ২০০ এমপি
মার্চ ০২, ২০২৪ ১১:৫২অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে বিশ্বের ১২টিরও বেশি দেশের সংসদ সদস্য ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, ইহুদিবাদী ইসরাইল গাজা যুদ্ধের মাধ্যমে মারাত্মকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
-
ইসরাইলি বিমান হামলায় তাদের ৭ পণবন্দি নিহত হয়েছে: হামাস
মার্চ ০২, ২০২৪ ০৬:১৩গত কয়েক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় সাত ইহুদিবাদী পণবন্দি নিহত হয়েছে বলে খবর দিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
ইসরাইল ও আমেরিকার জন্য ‘সামরিক বিস্ময়’ অপেক্ষা করছে: ইয়েমেন
মার্চ ০২, ২০২৪ ০৬:০৭ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে তাদের ইসরাইল-বিরোধী অভিযানে ‘সামরিক বিস্ময়’ প্রদর্শন করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। দেশটির জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি এক টেলিভিশন ভাষণে বলেছেন, “আমাদের সামরিক অভিযান চলবে এবং আমাদের কাছে এমন কিছু বিস্ময় রয়েছে যা শত্রু রা কল্পনাও করেনি।”
-
সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় ইরানি সামরিক উপদেষ্টা নিহত
মার্চ ০২, ২০২৪ ০৫:৫৯সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় ইরানের একজন সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌশাখার কর্মকর্তা রেজা জারেয়ি গতকাল (শুক্রবার) সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বানিয়াস বন্দরে ইসরাইলি বিমান হামলার শিকার হন।
-
ইসরাইলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভেটো দিল আমেরিকা
মার্চ ০১, ২০২৪ ১৫:৪৭অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি নিন্দা প্রস্তাব আটকে দিয়েছে আমেরিকা।
-
ইসরাইল থেকে সব ধরনের অস্ত্র কেনা স্থগিত করল কলম্বিয়া
মার্চ ০১, ২০২৪ ১৫:৩৩অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা গতকাল (বৃহস্পতিবার) ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর যে বর্বর গণহত্যা চালিয়েছে তার নিন্দা ও সমালোচনা করে ইসরাইলের কাছ থেকে সব ধরনের অস্ত্র কেনার সিদ্ধান্ত স্থগিত করেছে কলম্বিয়া সরকার।
-
ইসরাইলকে থামাতে ‘পঙ্গু’ জাতিসংঘের প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রদূতের আহ্বান
মার্চ ০১, ২০২৪ ১৫:২২অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল গতকাল (বৃহস্পতিবার) ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনের ওপর যে বর্বর গণহত্যা চালিয়েছে তার নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আবেদন জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর।
-
ইয়েমেনে আবারও ইঙ্গো-মার্কিন বিমান হামলা
মার্চ ০১, ২০২৪ ১৩:৪৬আমেরিকা ও ব্রিটেনের আগ্রাসী জঙ্গিবিমানগুলো আবারও পশ্চিম ইয়েমেনের হোদাইদাহ প্রদেশে বোমাবর্ষণ করেছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইঙ্গো-মার্কিন যুদ্ধবিমানগুলো গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় অন্তত দুই দফা ইয়েমেনে বোমাবর্ষণ করেছে।
-
গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে আনসারুল্লাহ ও ইসলামি জেহাদের বিবৃতি প্রকাশ
মার্চ ০১, ২০২৪ ১৩:১৮ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন গাজা উপত্যকার নাবলুস স্কোয়ারে ইহুদিবাদী ইসরাইলি নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ইসরাইলি সেনাবাহিনী নাবুলসি স্কোয়ারে ত্রাণের জন্য অপক্ষোয় থাকা নির্যাতিত ফিলিস্তিনীদের ওপর পশুর মতো হামলা চালিয়েছে।