পশ্চিম এশিয়া
  •  ইসরাইলকে ‘শক্তিশালী জবাব’ দিতে হিজবুল্লাহর প্রতি লেবাননের এমপির আহ্বান

    ইসরাইলকে ‘শক্তিশালী জবাব’ দিতে হিজবুল্লাহর প্রতি লেবাননের এমপির আহ্বান

    নভেম্বর ০৮, ২০২৩ ০৬:৩১

    লেবাননের বেসামরিক লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী ইসরাইলের যেকোনো হামলার ‘শক্তিশালী’ জবাব দিতে হিজবুল্লাহর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির একজন সংসদ সদস্য। দক্ষিণ লেবাননে ইসরাইলের একটি বিমান হামলায় নিহত এক পরিবারের চার সদস্যের দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে তিনি ওই আহ্বান জানান।

  • নেতানিয়াহু অবরুদ্ধ গাজায় ‘কৌশলগত সাময়িক বিরতি’ ঘোষণায় সম্মত

    নেতানিয়াহু অবরুদ্ধ গাজায় ‘কৌশলগত সাময়িক বিরতি’ ঘোষণায় সম্মত

    নভেম্বর ০৮, ২০২৩ ০৬:১৯

    ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘কৌশলগত সাময়িক বিরতি’ ঘোষণায় সম্মতি দিয়েছেন। তবে তিনি একথাও বলে দিয়েছেন যে, সেটি কোনোভাবেই ‘যুদ্ধ বিরতি’ হবে না।

  • ৭ অক্টোবরের অভিযান ফিলিস্তিনের ভবিষ্যত নির্ধারণের ‘টার্নিং পয়েন্ট’: হিজবুল্লাহ

    ৭ অক্টোবরের অভিযান ফিলিস্তিনের ভবিষ্যত নির্ধারণের ‘টার্নিং পয়েন্ট’: হিজবুল্লাহ

    নভেম্বর ০৮, ২০২৩ ০৫:৪৯

    ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের গত ৭ অক্টোবরের ‘নজিরবিহীন’ অভিযানের ভূয়সী প্রশংসা করে লেবাননের হিজবুল্লাহ বলেছে, ফিলিস্তিনের ভবিষ্যত নির্ধারণের ক্ষেত্রে ওই অভিযান একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে কাজ করবে।  হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম ইরানের প্রেস টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

  • কয়েক সপ্তাহের মধ্যেই হামাসকে ধ্বংস করার পরামর্শ ইহুদ বারাকের

    কয়েক সপ্তাহের মধ্যেই হামাসকে ধ্বংস করার পরামর্শ ইহুদ বারাকের

    নভেম্বর ০৭, ২০২৩ ১৫:৫৮

    বর্ণবাদী ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক বলেছেন, পশ্চিমা সরকারগুলো গাজা যুদ্ধের ব্যাপারে সমর্থন প্রত্যাহার করে নেয়ার আগেই ইসরাইলের সামরিক বাহিনীকে ফিলিস্তিনের হামাস ও জিহাদ আন্দোলনকে ধ্বংস করে দিতে হবে। তিনি বলেন, গাজার প্রতিরোধ যোদ্ধাদের নির্মূলের জন্য ইসরাইলি বাহিনীর হাতে আর মাত্র কয়েক সপ্তাহ সময় আছে।

  • গাজা যুদ্ধে যেতে ইচ্ছুক ইরাকিদের হত্যার হুমকি দিলেন জর্ডানের সাবেক কর্মকর্তা

    গাজা যুদ্ধে যেতে ইচ্ছুক ইরাকিদের হত্যার হুমকি দিলেন জর্ডানের সাবেক কর্মকর্তা

    নভেম্বর ০৭, ২০২৩ ১৩:৫৬

    গাজায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে যেতে ইচ্ছুক ইরাকিদের হত্যার হুমকি দিয়েছেন জর্ডান সরকারের সাবেক মুখপাত্র মুহাম্মাদ আল মুমেনি।

  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বাগদাদ সফরের পরই ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরের রহস্য

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বাগদাদ সফরের পরই ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরের রহস্য

    নভেম্বর ০৭, ২০২৩ ১১:৩৩

    ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আস-সুদানি তেহরান সফরে এসে ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ ও বিভিন্ন বিষয়ে পরামর্শ করেছেন। ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো তিনি তেহরান সফর করেছেন। তার এ সফর বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ।

  • গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে ইসরাইল!

    গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে ইসরাইল!

    নভেম্বর ০৭, ২০২৩ ১০:২৬

    ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার নিরাপত্তার দায়িত্ব নেবে তেল আবিব। তিনি বলেন, হামাসের সঙ্গে চলমান এই যুদ্ধের অবসানের পর গাজার নিরাপত্তার দায়িত্ব অনির্দিষ্ট সময়ের জন্য ইসরাইলের হাতে থাকবে। আমেরিকার এবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন।

  • ইসরাইলের স্পর্শকাতর অবস্থানে ড্রোন হামলা চালালো ইয়েমেনের সামরিক বাহিনী

    ইসরাইলের স্পর্শকাতর অবস্থানে ড্রোন হামলা চালালো ইয়েমেনের সামরিক বাহিনী

    নভেম্বর ০৭, ২০২৩ ০৯:১৮

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধকারী যোদ্ধাদের প্রতি সমর্থন জানানোর জন্য ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি স্পর্শকাতর অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, তারা একসঙ্গে বহুসংখ্যক ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে।

  • গাজা উপত্যকা ‘শিশুদের জন্য কবরস্থানে’ পরিণত হচ্ছে: জাতিসংঘ মহাসচিব

    গাজা উপত্যকা ‘শিশুদের জন্য কবরস্থানে’ পরিণত হচ্ছে: জাতিসংঘ মহাসচিব

    নভেম্বর ০৭, ২০২৩ ০৫:৫২

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ক্রমেই ‘শিশুদের জন্য কবরস্থানে’ পরিণত হচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি গতকাল (সোমবার) নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, “গাজা শিশুদের জন্য কবরস্থানে পরিণত হচ্ছে। প্রতিদিন সেখানে শত শত বালক ও বালিকা হতাহত হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।”