-
ফিলিস্তিনি বন্দুকধারীর প্রতিশোধমূলক হামলায় ২ ইসরাইলি নিহত
আগস্ট ২০, ২০২৩ ০৬:১৫অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি বন্দুকধারীর প্রতিশোধমূলক গুলিবর্ষণে দুই ইসরাইলি নিহত হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের ‘ম্যাগেন ডেভিড এডোম’ জরুরি বিভাগে জানিয়েছে, গতকাল (শনিবার) ২৯ ও ৬০ বছর বয়সি দুই ব্যক্তি গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছে।
-
তেহরান-রিয়াদ দ্বিপক্ষীয় সম্পর্কে নয়া দিগন্তের সূচনা
আগস্ট ১৯, ২০২৩ ০৯:৪৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সম্প্রতি সৌদি আরব সফর করেছেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি রিয়াদ সফর করেন। ওই সফরে তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানসহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও কথা বলেছেন। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হবার ৭ বছর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি সফর করলেন।
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রিয়াদ সফর আঞ্চলিক স্থিতিশীলতা সুসংহত করবে: কুয়েত
আগস্ট ১৯, ২০২৩ ০৫:৪৮কুয়েত বলেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সাম্প্রতিক সৌদি আরব সফর মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বয়ে আনবে। গতকাল (শুক্রবার) কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ সালেম আব্দুল্লাহ আল-জাবের আস-সাবাহ এ আশা ব্যক্ত করেন।
-
ইরানের সঙ্গে ‘দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরের ইচ্ছা প্রকাশ সৌদি যুবরাজের
আগস্ট ১৯, ২০২৩ ০৫:৪২ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, সৌদি যুবরাজ ইরানের সঙ্গে একটি ‘দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরের ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেরকম একটি চুক্তির খসড়া তৈরির প্রাথমিক কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।
-
আবারো আইএস জঙ্গিদের মাঠে নামাতে চায় আমেরিকা: টার্গেট ইরান ও সিরিয়া
আগস্ট ১৮, ২০২৩ ১৪:৪৪উগ্র তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিরা সম্প্রতি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে তাদের তৎপরতা জোরদার করেছে। বিশেষ করে সিরিয়া ও ইরান সম্প্রতি একাধিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আবারো আইএস জঙ্গিদেরকে ফিরিয়ে আনতে ইচ্ছুক।
-
গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি যুবরাজ
আগস্ট ১৮, ২০২৩ ১৪:২৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আজ (শুক্রবার) জেদ্দায় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। সৌদি যুবরাজের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বৈঠক।
-
শান্তি চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা করতে ইয়েমেনে ওমানি প্রতিনিধিল
আগস্ট ১৮, ২০২৩ ১১:১৪সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ও ইয়েমেনের মধ্যে শান্তি চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা করতে সানা সফরে গেছে ওমানের একটি প্রতিনিধিদল। ইয়েমেনের জাতীয় আলোচক দলের প্রধান মোহাম্মাদ আব্দুস সালামের বরাত দিয়ে দেশটির আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, ওমানের প্রতিনিধিদলটি গতকাল (বৃহস্পতিবার) ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছেছে।
-
ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে বহু মার্কিন বিমানের অবতরণ
আগস্ট ১৭, ২০২৩ ১৩:৫০ইরাকের আল-আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে বিশাল আকারের কয়েকটি মার্কিন বিমান অবতরণ করেছে। নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরাকের নিউজ পোর্টাল আল-মালুমা এ তথ্য জানিয়েছে।
-
জেনিন শহরে প্রতিরোধ যোদ্ধাদের সাফল্যে অভিনন্দন জানালো হামাস
আগস্ট ১৭, ২০২৩ ১৩:২৪ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জেনিন শহরে প্রতিরোধ যোদ্ধাদের সাফল্যকে অভিনন্দন জানিয়েছে। ওই শহরে ইহুদিবাদী সেনাবাহিনীর আগ্রাসন প্রতিহত করছে সক্ষম হয়েছে প্রতিরোধ যোদ্ধারা।
-
ইয়েমেন সংকটের একটি স্থায়ী সমাধান চায় জাতিসংঘ: গ্রুন্ডবার্গ
আগস্ট ১৭, ২০২৩ ১২:২১ইয়েমেন সংকটের একটি স্থায়ী সমাধান চায় জাতিসংঘ। জাতিসংঘের দূত হান্স গ্রুন্ডবার্গ আরও জানান যুদ্ধের অবসান ঘটাতে সমাধানের উপায় বের করতে বিবদমান দুই পক্ষও প্রস্তুত।