পশ্চিম এশিয়া
  • সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোনের আনাগোনা

    সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোনের আনাগোনা

    ডিসেম্বর ১৬, ২০২১ ১৮:০৫

    সিরিয়ায় দখলদার মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে আবারো অজ্ঞাত ড্রোনের হানা দেয়ার ঘটনা ঘটেছে। সিরিয়া, ইরাক এবং জর্দান সীমান্তের কাছে অবস্থিত আত-তানফ ঘাঁটিতে মঙ্গলবার সন্ধ্যায় দুটি ড্রোন হানা দেয় বলে মার্কিন সামরিক সূত্র জানিয়েছে।

  • যে কারণে আরব দেশগুলোর তীব্র সমালোচনা করলেন লেবাননের সংসদ স্পিকার

    যে কারণে আরব দেশগুলোর তীব্র সমালোচনা করলেন লেবাননের সংসদ স্পিকার

    ডিসেম্বর ১৬, ২০২১ ১৬:৩০

    লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরি কয়েকটি আরব দেশের পররাষ্ট্র নীতির তীব্র সমালোচনা করে বলেছেন, লেবানন যখন কয়েকটি আরব দেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞার সম্মুখীন তখন ওই দেশগুলোই আবার ইসরাইল বিরোধী নিষেধাজ্ঞা এবং অবরোধ তুলে নিয়েছে।

  • একের পর এক ধ্বংস হচ্ছে সৌদি জোটের ড্রোন

    একের পর এক ধ্বংস হচ্ছে সৌদি জোটের ড্রোন

    ডিসেম্বর ১৬, ২০২১ ১৫:৫২

    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মার্কিন নির্মিত আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তেলসমৃদ্ধ মা’রিব প্রদেশের আকাশ থেকে এই ড্রোন ভূপাতিত করা হয়। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের পক্ষ হয়ে ড্রোনটি মা’রিব প্রদেশের আকাশে গোয়েন্দা তৎপরতায় লিপ্ত ছিল।

  • ইসরাইলের সমস্ত এলাকায় এখন হামলা চালাতে পারে হামাস

    ইসরাইলের সমস্ত এলাকায় এখন হামলা চালাতে পারে হামাস

    ডিসেম্বর ১৬, ২০২১ ১৫:১৭

    ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিষ্ঠাকালীন সদস্য মাহমুদ আজ-জাহার বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যেকোনো জায়গায় এখন তার সংগঠন হামলা চালাতে সক্ষম। তিনি বলেন, ১৯৮৭ সালে এই সংগঠন যখন গঠিত হয় তখন তার শক্তি সামর্থ্য ছিল একেবারে শুরুর পর্যায়ে কিন্তু এখন এ সংগঠন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে।

  • আরবরা লেবাননের জন্য দরজা বন্ধ করেছে, উন্মুক্ত করেছে ইসরাইলের জন্য

    আরবরা লেবাননের জন্য দরজা বন্ধ করেছে, উন্মুক্ত করেছে ইসরাইলের জন্য

    ডিসেম্বর ১৬, ২০২১ ১০:২১

    লেবানন জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি বলেছেন, আরব দেশগুলো তাদের দরজা লেবাননের জন্য বন্ধ করে দিয়েছে এবং সে দরজা উন্মুক্ত করে দিচ্ছে আরবদের শত্রু ইহুদিবাদী ইসরাইলের জন্য।

  • ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ায় সেনা নিহত

    ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ায় সেনা নিহত

    ডিসেম্বর ১৬, ২০২১ ০৮:০১

    ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার অন্তত একজন সেনা নিহত হয়েছেন। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই খবর দিয়েছে।

  • কিং খালেদ বিমানঘাঁটিতে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

    কিং খালেদ বিমানঘাঁটিতে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

    ডিসেম্বর ১৬, ২০২১ ০৬:৫১

    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী দফায় দফায় সৌদি আরবের কিং খালেদ বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনের ওপর কয়েক বছর ধরে যে আগ্রাসন চালিয়ে আসছে তার জবাব হিসেবে সৌদি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

  • হামাস বলছে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত হবে না

    হামাস বলছে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত হবে না

    ডিসেম্বর ১৫, ২০২১ ২২:০০

    সম্প্রতি নির্মাণ শেষ হওয়া লৌহ দেয়ালের কারণে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সুড়ঙ্গ পথ তৈরির প্রকল্প আর সফল হবে না বলে ইহুদিবাদী ইসরাইল যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, কোনো দেয়াল ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।

  • ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত সৌদি আরব

    ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত সৌদি আরব

    ডিসেম্বর ১৫, ২০২১ ১২:৫৭

    সৌদি আরব বলেছে, ২০০২ সালের আরব ইনিশিয়েটিভ শান্তি প্রস্তাবনার ভিত্তিতে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে তারা সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত রয়েছে। রিয়াদ থেকে প্রকাশিত আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ আল-মুয়াল্লিমি একথা বলেছেন।