-
ইরাকে ১০০ বোমা উদ্ধার
ডিসেম্বর ১২, ২০১৯ ১৩:৩৪ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী 'হাশ্দ আশ শাবি' উত্তরাঞ্চলীয় কারকুক প্রদেশে একশ' বোমা নিষ্ক্রিয় করেছে। হাশ্দ আশ শাবি এক বিবৃতিতে বলেছে, তাদের ১৬তম ব্রিগেড গতকাল (বুধবার) প্রদেশের 'তেল আহমাদ' এলাকা থেকে একশ' বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে।
-
সরকার গঠন হয় নি ইসরাইলে; তৃতীয় দফা নির্বাচনের প্রস্তুতি
ডিসেম্বর ১২, ২০১৯ ১২:৫৫ইহুদিবাদী ইসরাইলে এক বছরের মধ্যে তৃতীয়বারের মতো জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। এর আগে দু বার নির্বাচন হলেও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবং সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না হওয়ায় তৃতীয় দফা নির্বাচন জরুরি হয়ে পড়েছে।
-
আমেরিকাকে ইনজারলিক ঘাঁটি ছাড়ার কথা বলা হতে পারে: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ১২, ২০১৯ ০৮:০৯তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের ইনজারলিক সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে বলা হতে পারে। রাশিয়া থেকে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্কের ওপর যদি আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে এই পদক্ষেপ নেয়া হবে।
-
ইয়েমেনে যুদ্ধের কারণে প্রতিদিন গড়ে মারা যাচ্ছে ১০০০ শিশু: স্বাস্থ্যমন্ত্রী
ডিসেম্বর ১১, ২০১৯ ১৭:০৩ইয়েমেনে যুদ্ধের কারণে প্রতিদিন গড়ে এক হাজার শিশু মারা যাচ্ছে। এ কথা বলেছেন ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের স্বাস্থ্যমন্ত্রী তাহা আল মোতায়েক্কাল।
-
আরামাকোর তেল স্থাপনায় হামলার পেছনে ইয়েমেনিদের যুক্তি কী ছিল?
ডিসেম্বর ১১, ২০১৯ ১৩:০০সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকো'র দু'টি স্থাপনায় হামলায় ইরান জড়িত বলে দোষারোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। কিন্তু জাতিসংঘের পরিদর্শকরা জানিয়ে দিয়েছেন, তারা ইরানের জড়িত থাকার কোনো প্রমাণ পান নি। কিন্তু সেদিন আরামকোতে কীভাবে হামলা চালিয়েছিল ইয়েমেনের সংগ্রামীরা?
-
সৌদি আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন কাতারের আমির
ডিসেম্বর ১০, ২০১৯ ১৫:৩৬সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি।
-
ইয়েমেন সীমান্তে আবারও ড্রোন ভূপাতিত; এক সপ্তাহে ধ্বংস হলো ৫ সৌদি ড্রোন
ডিসেম্বর ১০, ২০১৯ ১৪:৫৮ইয়েমেন সীমান্তে সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের পাঁচটি ড্রোন ভূপাতিত হলো।
-
আবু জিহাদ হত্যায় কাজ করেছে ৩ হাজার ব্যক্তি: ইসরাইলি টিভি
ডিসেম্বর ১০, ২০১৯ ১৩:৫২ফিলিস্তিনি নেতা খলিল ইব্রাহিম আল-ওয়াজির ওরফে আবু জিহাদকে হত্যার কথা স্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইল। ১৯৮৮ সালের ১৬ এপ্রিল তিউনিসিয়ার তিউনিসে তাকে হত্যা করা হয়।
-
৫ হাজার কোটি ডলারের ঘাটতি বাজেট দিতে যাচ্ছে সৌদি আরব
ডিসেম্বর ১০, ২০১৯ ১২:৫৮সৌদি আরব বলেছে, আগামী অর্থবছরের জন্য তাদের বাজেট ঘাটতি আরো বাড়বে। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশটির বাজেট ঘাটতি বাড়ার প্রধান কারণ হিসেবে তেলের দাম ও উৎপাদন কমে যাওয়াকে দায়ী করা হচ্ছে।
-
ব্রিটিশ, ফরাসি ও জার্মান রাষ্ট্রদূতকে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
ডিসেম্বর ১০, ২০১৯ ০৩:৫২ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে বাগদাদে নিযুক্ত ব্রিটিশ, ফরাসি ও জার্মান রাষ্ট্রদূতকে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।