-
জাতিসংঘের তদন্ত কমিটি গঠনের প্রস্তাবের বিরোধিতা করল ইসরাইল
মে ১৯, ২০১৮ ১৩:৩০গাজা হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটি গঠনের প্রস্তাবের কঠোর বিরোধিতা করেছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শনিবার) এক বিবৃতিতে বলেছে, তারা ওই প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন এর মাধ্যমে নিজেদের ইসরাইলবিরোধী অবস্থান প্রমাণ করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
-
জিতেই গেল মুক্তাদা সাদ্রের জোট
মে ১৯, ২০১৮ ০৮:৪০ইরাকের জাতীয় নির্বাচনে শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আস-সাদ্রের নেতৃত্বাধীন সা’য়িরুন জোট চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে বলে দেশটির নির্বাচন কমিশন ঘোষণা করেছে।
-
পশ্চিমা ষড়যন্ত্র মোকাবেলায় ইরান-সিরিয়া অর্থনৈতিক সহযোগিতা জরুরি: আসাদ
মে ১৮, ২০১৮ ১৭:২৫সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, পশ্চিমা ষড়যন্ত্র মোকাবেলার অন্যতম প্রধান উপায় হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সিরিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো। এজন্য ইরান ও সিরিয়া এবং যেসব দেশ সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখায় তাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
-
সিরিয়া: সন্ত্রাসীদের ঘাঁটিতে লুকিয়ে রাখা ট্যাংকসহ ব্যাপক গোলাবারুদ উদ্ধার
মে ১৮, ২০১৮ ১১:৩০সিরিয়ার সেনাবাহিনী দেশটির পূর্বাঞ্চলীয় কালামাউন অঞ্চলে সন্ত্রাসীদের ঘাঁটি লুকিয়ে রাখা কয়েকটি ট্যাংক এবং ভারি যান উদ্ধার করেছে। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা এসএএনএ আরো জানিয়েছে, চিরুনি অভিযান চালানোর সময়ে সেখান থেকে ব্যাপক পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদও উদ্ধার করেছে।
-
রাশিয়া সফরে বাশার আসাদ; বললেন রাজনৈতিক প্রক্রিয়ার কথা
মে ১৮, ২০১৮ ০৮:০১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, রাজনৈতিক প্রক্রিয়া শুরুর জন্য সিরিয়ার পরিস্থিতি এখন অনুকূল।
-
‘গুলেনকে ফেরত দিন নইলে মার্কিন ঘাঁটি বন্ধ করে দেব’
মে ১৭, ২০১৮ ১৬:৪৪তুরস্কের আসন্ন নির্বাচনে প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপল’স পার্টি বা সিএইচপি’র প্রেসিডেন্ট প্রার্থী মুহাররেম ইনসে তুরস্কে মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন।
-
ওআইসি'র সম্মেলন থেকে ইসরাইলকে কঠোর জবাব দিতে হবে: ড. রুহানি
মে ১৭, ২০১৮ ১৪:৫৫ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি'র জরুরি সম্মেলন থেকে ইহুদিবাদী ইসরাইলকে কঠোর জবাব দেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। আজ (বৃহস্পতিবার) কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ আহ্বান জানান।
-
সৌদির ভাড়াটে সেনা অবস্থানে আরো ক্ষেপণাস্ত্র হামলা
মে ১৭, ২০১৮ ১৪:২১ইয়েমেনে সেনাবাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহিজ প্রদেশে সৌদি আরবের ভাড়াটে বাহিনীর অবস্থানে দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। দারিদ্রপীড়িত দেশটির ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা এ হামলা চালায়।
-
ইয়েমেনের হুদাইদা বন্দর এলাকায় ব্যাপক সংঘর্ষ; পালাচ্ছে লোকজন
মে ১৭, ২০১৮ ১৪:০৯ইয়েমেনের বৃহত্তম সমুদ্রবন্দর হুদাইদার আশপাশে সংঘর্ষ তীব্রতর হওয়ায় সেখান থেকে লোকজন পালাতে শুরু করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারনাশ্যনাল জানিয়েছে, এরইমধ্যে অন্তত এক লাখ মানুষ পালিয়ে গেছে। সংস্থাটি বলছে, বন্দর থেকে শহর এলাকার দিকে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে।
-
হিজবুল্লাহ মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা ও সৌদি আরব
মে ১৭, ২০১৮ ১২:৩৭লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহসহ শীর্ষস্থানীয় কয়েক জন নেতার বিরুদ্ধে নতুনকরে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা ও তার আরব মিত্ররা। মার্কিন অর্থ বিভাগ এক বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ ও উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেমসহ শীর্ষস্থানীয় পাঁচ নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।