পশ্চিম এশিয়া
  • পূর্ব গৌতায় বিজয় ঘোষণা করল সিরিয়ার সশস্ত্র বাহিনী

    পূর্ব গৌতায় বিজয় ঘোষণা করল সিরিয়ার সশস্ত্র বাহিনী

    এপ্রিল ০১, ২০১৮ ১২:৫৮

    সিরিয়ার 'পূর্ব গৌতা' পুরোপুরি মুক্ত করার ঘোষণা দিয়েছে সিরিয়া। দেশটির সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে পরিচালিত লড়াইয়ের মাধ্যমে 'পূর্ব গৌতা' এলাকার সব শহর ও গ্রামের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে সিরিয়ার সরকার ও জনগণের শত্রুদের ওপর বড় ধরণের আঘাত হানা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

  • কোনো তদন্ত কমিটিকেই সহযোগিতা করা হবে না: লিবারম্যান

    কোনো তদন্ত কমিটিকেই সহযোগিতা করা হবে না: লিবারম্যান

    এপ্রিল ০১, ২০১৮ ১২:৪১

    ইসরাইলি যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন গাজায় ভূমি দিবসের হামলা তদন্তে আন্তর্জাতিক কোনো কমিটিকেই সহযোগিতা করা হবে না। আন্তর্জাতিক প্রতিক্রিয়া উপেক্ষা করে লিবারম্যান উল্টো বলেছেন ইসরাইলি সেনারা ওই হামলার জন্য পদক পাবার উপযুক্ত।

  • 'ভূমি দিবসে' গাজায় ইসরাইলি গণহত্যায় আমেরিকা ও সৌদি আরবের সমর্থন ছিল

    'ভূমি দিবসে' গাজায় ইসরাইলি গণহত্যায় আমেরিকা ও সৌদি আরবের সমর্থন ছিল

    এপ্রিল ০১, ২০১৮ ১১:৪৫

    ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র আন্ত:সংসদীয় ইউনিয়নের প্রধান ও ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি ভূমি দিবসে নিরস্ত্র ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলের ওপর দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলা ও মানবতা বিরোধী অপরাধের তীব্র নিন্দা জানিয়েছেন।

  • ইয়েমেন-সৌদি সীমান্তে আরও ৫ আগ্রাসী সেনা নিহত

    ইয়েমেন-সৌদি সীমান্তে আরও ৫ আগ্রাসী সেনা নিহত

    এপ্রিল ০১, ২০১৮ ১০:৫৭

    ইয়েমেনের স্বেচ্ছাসেবি বাহিনী ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ সৌদি সেনা নিহত হয়েছে। সৌদি গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে। সৌদি সরকারি বার্তা সংস্থা 'ওয়াস'-এর উদ্ধৃতি দিয়ে মেহের বার্তা সংস্থা আরও জানিয়েছে, দুদেশের মধ্যকার জিযান সীমান্তে সংঘটিত সংঘর্ষে ওই ৫ সৌদি সেনা নিহত হয়।

  • বিক্ষোভের পর সৌদি যুবরাজের ইরাক সফরের পরিকল্পনা অস্বীকার

    বিক্ষোভের পর সৌদি যুবরাজের ইরাক সফরের পরিকল্পনা অস্বীকার

    এপ্রিল ০১, ২০১৮ ১০:৩৮

    সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের এখনই ইরাক সফরের পরিকল্পনা নেই। এ কথা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এক বিবৃতিতে বলেছে, যুবরাজ অদূর ভবিষ্যতে ইরাক সফর করবেন বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয়। সৌদি যুবরাজের সম্ভাব্য সফরের বিরুদ্ধে বাগদাদে ব্যাপক বিক্ষোভের পর রিয়াদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হলো।

  • ইয়েমেনে আবারও নিষিদ্ধ গুচ্ছ বোমা দিয়ে হামলা চালাল সৌদি আরব

    ইয়েমেনে আবারও নিষিদ্ধ গুচ্ছ বোমা দিয়ে হামলা চালাল সৌদি আরব

    এপ্রিল ০১, ২০১৮ ০৭:১৮

    ‌ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের বিভিন্ন এলাকায় ক্লাস্টার বা গুচ্ছ বোমার সাহায্যে হামলা চালিয়েছে সৌদি আরব। বার্তা সংস্থা তাসনিম আজ (রোববার) জানিয়েছে, প্রদেশটির 'আবাস' এলাকায় অন্তত ১৪ দফা গুচ্ছ বোমা ফেলা হয়েছে। এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায় নি। এর আগেও বহু বার সৌদি আরব ইয়েমেনে গুচ্ছ বোমা ফেলেছে বলে অভিযোগ রয়েছে। ওই সব বোমায় বহু মানুষ হতাহত হয়েছে।

  • ইরানের সাহায্য ছাড়া সৌদি অবরোধ নস্যাৎ করা সম্ভব হতো না: কাতারি স্পিকার

    ইরানের সাহায্য ছাড়া সৌদি অবরোধ নস্যাৎ করা সম্ভব হতো না: কাতারি স্পিকার

    মার্চ ৩১, ২০১৮ ১৬:৩৯

    কাতারের উপদেষ্টা পরিষদের স্পিকার আহমাদ বিন আবদুল্লাহ বিন জায়িদ আল-মাহমুদ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাহায্য ছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের পক্ষ থেকে আরোপ করা সর্বাত্মক অবরোধ মোকাবেলা করা কাতারের পক্ষে সম্ভব হতো না।  

  • আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে ১১ দায়েশ সন্ত্রাসী নিহত

    আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে ১১ দায়েশ সন্ত্রাসী নিহত

    মার্চ ৩১, ২০১৮ ১৩:৪৭

    আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে ১১ দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাবুল থেকে আমাদের সংবাদদাতা এই তথ্য জানিয়েছেন।

  • একের পর এক পরাজয়ে দিশেহারা সৌদি আরব বিপজ্জনক খেলায় মেতেছে

    একের পর এক পরাজয়ে দিশেহারা সৌদি আরব বিপজ্জনক খেলায় মেতেছে

    মার্চ ৩১, ২০১৮ ১৩:৩৬

    সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান গত সপ্তাহে ওয়াশিংটন সফরকালে ইরানকে মধ্যপ্রাচ্যের জন্য হুমকি ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে তুলে ধরার জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছেন।