দ. চীন সাগরের দ্বীপগুলোতে পর্যটন কেন্দ্র বানাবে বেইজিং
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ কোনো কোনো দ্বীপকে পর্যটন কেন্দ্র পরিণত করার পরিকল্পনা করেছে বেইজিং। চায়না ডেইলি আজ(শুক্রবার) এ খবর দিয়েছে।
চীনের পদস্থ এক কর্মকর্তা চায়না ডেইলিকে বলেছেন, পারাসেলস্ দ্বীপপুঞ্জের উডি আইল্যান্ডকে মালদ্বীপবাসীদের জন্য কাজে আকর্ষণীয় গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে। তিনি বলেন, এ দ্বীপপুঞ্জের কোনো কোনো দ্বীপ ও খাড়িকে পর্যটন কেন্দ্র পরিণত করা হবে। সেখানে নির্বাচিত সংখ্যক পর্যটকদের জন্য এ ব্যবস্থা করা হবে। মাছ ধরা, ডাইভিংসহ নানা ব্যবস্থা সেখানে রাখা হবে এবং সীপ্লেনে করে যাতায়াতের ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।
চায়না ডেইলি বলেছে, গত বছর পারাসেলস্ দ্বীপে প্রায় ১৬ হাজার পর্যটক ভ্রমণ করেছে । এ ছাড়া, ২০১৩ সাল থেকে বেইজিং পরীক্ষামূলক ভাবে জাহাজে করে প্রমোদ ভ্রমণের ব্যবস্থা করেছে। এটি খুব জনপ্রিয় হয়েছে । এ ছাড়া দ্বিতীয় আরেকটি প্রমোদ ভ্রমণের পদক্ষেপও নেয়া হচ্ছে।
এদিকে, দক্ষিণ চীন সাগরের হাইনান দ্বীপে নিয়মিত বিমান চলাচলের উদ্যোগও নেয়া হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৭