‘পূর্ব চীন সাগরে সংঘর্ষ সৃষ্টি করছে আমেরিকা, ভারত, জাপান’
https://parstoday.ir/bn/news/world-i11830-পূর্ব_চীন_সাগরে_সংঘর্ষ_সৃষ্টি_করছে_আমেরিকা_ভারত_জাপান’
পূর্ব চীন সাগরের কাছে আমেরিকা, ভারত ও জাপানের যৌথ সামরিক মহড়া ওই এলাকায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি করেছে। চীনের সামরিক বিশেষজ্ঞ দিউ ওয়েংলং এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১২, ২০১৬ ১৩:১৪ Asia/Dhaka
  • মার্কিন বিমানবাহিনী জাহাজ ও জাপানি ডেস্ট্রয়ার
    মার্কিন বিমানবাহিনী জাহাজ ও জাপানি ডেস্ট্রয়ার

পূর্ব চীন সাগরের কাছে আমেরিকা, ভারত ও জাপানের যৌথ সামরিক মহড়া ওই এলাকায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি করেছে। চীনের সামরিক বিশেষজ্ঞ দিউ ওয়েংলং এ কথা বলেছেন।

তিনি বলেন, গতকাল (শনিবার) থেকে দিয়াউয়ু দ্বীপপুঞ্জে এই তিন দেশ যে সামরিক মহড়া শুরু করেছে তাতে সেখানকার সমুদ্র ও আকাশসীমার পরিস্থিতি আরো খারাপ হবে। দিয়াউয়ু দ্বীপপুঞ্জকে জাপান সেনকাকু বলে থাকে।

তিন দেশের এ মহড়ায় সর্বাধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্রপাতি ব্যবহার করা হবে। সামরিক সূত্রগুলো বলছে, মহড়ায় সাবমেরিন শনাক্ত করার জাহাজ ব্যবহার করছে জাপান। এ প্রসঙ্গে চীনা সামরিক বিশেষজ্ঞ ওয়েংলং বলেন, তিন দেশের এসব উন্নত সামরিক সরঞ্জাম ব্যবহারের কারণে মনে করা হচ্ছে- তারা এ এলাকায় সংঘর্ষ সৃষ্টি করতে চাইছে। এছাড়া, তিন দেশের সামরিক মহড়া সমুদ্র উপকূলে চীনের সামরিক কর্মকাণ্ডের জন্য হুমকি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২