এবার নিউ ইয়র্কে গুলিতে ৩ জন নিহত
https://parstoday.ir/bn/news/world-i11950-এবার_নিউ_ইয়র্কে_গুলিতে_৩_জন_নিহত
আমেরিকায় অস্ত্র-সহিংসতার নতুন শিকার হয়েছে আরো তিন ব্যক্তি। অরল্যান্ডোর গোলাগুলিতে ৫০ জন নিহত ও ৫৩ জন আহত হওয়ার পর আমেরিকা জুড়ে যখন শোকের পরিবেশ বিরাজ করছে তখন নিউ ইয়র্কে এ নতুন সহিংসতার ঘটনা ঘটলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০১৬ ১৩:৪৯ Asia/Dhaka
  • এবার নিউ ইয়র্কে গুলিতে ৩ জন নিহত

আমেরিকায় অস্ত্র-সহিংসতার নতুন শিকার হয়েছে আরো তিন ব্যক্তি। অরল্যান্ডোর গোলাগুলিতে ৫০ জন নিহত ও ৫৩ জন আহত হওয়ার পর আমেরিকা জুড়ে যখন শোকের পরিবেশ বিরাজ করছে তখন নিউ ইয়র্কে এ নতুন সহিংসতার ঘটনা ঘটলো।

নিহতদের মধ্যে হুইল চেয়ারে চলাচলকারী এক ব্যক্তি রয়েছে। এরিক অলিভার নামে এ ব্যক্তি ১০ বছর আগে আরেক গোলাগুলির ঘটনায় আহত হয়ে প্যারালাইজড হয়েছিলেন। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতরাত সাড়ে এগোরোটার দিকে এই ঘটনা ঘটে এবং অলিভারের মাথায় গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিউ ইয়র্কের ব্রুকলিন ও ব্রংক্স এলাকায় অন্য দুটি বন্দুক-সহিংসতায় আরো দুজন নিহত হয়েছে। এর মধ্যে ব্রংক্সে ৩২ বছর বয়সী এক বক্তিকে বহুসংখ্যক বুলেটবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ব্রুকলিনে ২২ বছরের এক তরুণকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া, কুইন্সে দুর্বৃত্তের ছুরির আঘাতে একজন মারাত্মকভাবে আহত হয়েছে।

মার্কিন সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’র হিসাব মতে- আমেরিকায় প্রতি বছর শুধু আগ্নেয়াস্ত্রের সহিংসতায় মারা যায় ৩৩ হাজার মানুষ। নিউ ইয়র্ক ডেইল নিউজের প্রতিবেদন অনুসারে, আমরিকায় ২৭ কোটি থেকে ৩০ কোটি অস্ত্রের ব্যবহার রয়েছে। সে অনুযায়ী প্রায় প্রতি একজনের কাছে আগ্নেয়াস্ত্র আছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩