সিরিয়ায় গাড়ি বোমা হামলা ঠেকাতে গিয়ে রুশ সেনা নিহত
সিরিয়ার হোমস প্রদেশে মানবিক ত্রাণ বিতরণ কেন্দ্রে গাড়ি বোমা হামলা ঠেকাতে গিয়ে একজন রুশ সেনা নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা দফতর এক বিবৃতিতে নিহত সেনার নাম সার্জেন্ট অ্যান্দ্রি তিমোশেনকোভ বলে জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, মানবিক ত্রাণ বহরের পাহারায় নিযুক্ত ছিলেন তিমোশেনকোভ। হামলার সময় বিস্ফোরকপূর্ণ গাড়িকে ক্ষুদ্র অস্ত্রের গুলি দিয়ে ঠেকিয়ে দেন তিনি। তবে এ সময় গাড়িটি বিস্ফোরিত হলে মারা যান তিমোশেনকোভ। আত্মঘাতী এক বোমা হামলাকারী গাড়িটি চালাচ্ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আহত হওয়ার ২৪ ঘণ্টারও বেশি সময় পরে ১৬ জুন মারা যান এ রুশ সেনা।
অ্যান্দ্রি তিমোশেনকোভকে মরণোত্তর পদকে ভূষিক করা হয়েছে। রাশিয়া ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযান শুরুর পর এ পর্যন্ত দেশটিতে ১১ রুশ সেনা নিহত হয়েছে। দামেস্কের অনুরোধে এ অভিযান শুরু করেছে মস্কো।#
পার্সটুডে/মূসা রেজা/২০