দক্ষিণ কোরিয়ায় আরো একটি পরমাণু সাবমেরিন মোতায়েন করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i125946-দক্ষিণ_কোরিয়ায়_আরো_একটি_পরমাণু_সাবমেরিন_মোতায়েন_করল_আমেরিকা
উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক উত্তেজনা চলার মধ্যেই মার্কিন সরকার দক্ষিণ কোরিয়ার বন্দরে আরো একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করেছে। এ নিয়ে আমেরিকা দক্ষিণ কোরিয়ায় দুটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করল।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
জুলাই ২৪, ২০২৩ ১৭:২১ Asia/Dhaka
  • দক্ষিণ কোরিয়ায় আরো একটি পরমাণু সাবমেরিন মোতায়েন করল আমেরিকা

উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক উত্তেজনা চলার মধ্যেই মার্কিন সরকার দক্ষিণ কোরিয়ার বন্দরে আরো একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করেছে। এ নিয়ে আমেরিকা দক্ষিণ কোরিয়ায় দুটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করল।

আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কিছুদিন আগে একটি সামরিক চুক্তি সই হয়েছে। এর আওতায় উত্তর কোরিয়াকে মোকাবেলা করতে ওয়াশিংটন এবং সিউল সাবমেরিন মোতায়েনের এই উদ্যোগ নিল। আমেরিকা ও দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়ার সামরিক শক্তি দিন দিন বেড়ে চলেছে। 
দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী থেকে প্রকাশিত একটি বিবৃতি বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সজ্জিত ইউএসএস আনাপোলিস নামের সাবমেরিনটি গত সোমবার দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় সেজু দ্বীপে পৌঁছায়। সাবমেরিনটি বিভিন্ন ধরনের অভিযানে অংশ নেবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়া নৌ বাহিনীর বিবৃতিতে আরো বলা হয়, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সামরিক জোটবদ্ধ হওয়ার ৭০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে নানা ধরনের সামরিক তৎপরতা চালানো হবে এবং দুই দেশের মধ্যকার যৌথ সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
ইউএসএস আনাপোলিস মোতায়েনের এক সপ্তাহ আগে আমেরিকার সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়ায় এসএসবিএন নামে একটি সাবমেরিন মোতায়েন করে।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।