মার্কিন বলদর্পী আচরণের বিরুদ্ধে ভিয়েতনামের প্রেসিডেন্টের কড়া প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/world-i159866-মার্কিন_বলদর্পী_আচরণের_বিরুদ্ধে_ভিয়েতনামের_প্রেসিডেন্টের_কড়া_প্রতিক্রিয়া
পার্সটুডে- ভিয়েতনামের প্রেসিডেন্ট "তো লাম" আন্তর্জাতিক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জবরদস্তিমূলক কর্মকাণ্ডের, বিশেষ করে ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধ শুরু করার, পরোক্ষ নিন্দা জানিয়ে বলেছেন, "বিশ্বব্যবস্থার জন্য সংলাপ ও সংযম প্রয়োজন।"
(last modified 2026-05-31T08:28:53+00:00 )
মে ৩১, ২০২৬ ১৪:২৬ Asia/Dhaka
  • • ভিয়েতনামের প্রেসিডেন্ট
    • ভিয়েতনামের প্রেসিডেন্ট "তো লাম"

পার্সটুডে- ভিয়েতনামের প্রেসিডেন্ট "তো লাম" আন্তর্জাতিক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জবরদস্তিমূলক কর্মকাণ্ডের, বিশেষ করে ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধ শুরু করার, পরোক্ষ নিন্দা জানিয়ে বলেছেন, "বিশ্বব্যবস্থার জন্য সংলাপ ও সংযম প্রয়োজন।"

পার্সটুডে জানিয়েছে, সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব নিরাপত্তা সম্মেলনে দেওয়া এক ভাষণে ভিয়েতনামের প্রেসিডেন্ট "তো লাম" বলেছেন, "আন্তর্জাতিক শৃঙ্খলা অবশ্যই নিয়মকানুন, সংলাপ, পারস্পরিক সমঝোতা এবং সংযমের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে, জবরদস্তি, একতরফা চাপিয়ে দেওয়া এবং বলপ্রয়োগের হুমকির মাধ্যমে নয়।"

"তো লাম" আরও বলেন, "এই অঞ্চল যা খুঁজছে তা মার্কিন যুক্তরাষ্ট্রের লোক দেখানো উপস্থিতি নয় বরং একটি দায়িত্বশীল অঙ্গীকার।"

অন্যদিকে, মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেট এই নিরাপত্তা সম্মেলনে তার ইউরোপীয় মিত্রদের তীব্র সমালোচনা করে বলেছেন, এশীয় অংশীদারদের আমাদের অনেক দায়িত্ব রয়েছে। #

পার্সটুডে/এমআরএইচ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।