ব্রাজিলের প্রেসিডেন্ট: মার্কিন চাপের কাছে মাথা নত করব না
https://parstoday.ir/bn/news/world-i161396-ব্রাজিলের_প্রেসিডেন্ট_মার্কিন_চাপের_কাছে_মাথা_নত_করব_না
পার্সটুডে—ব্রাজিলের প্রেসিডেন্ট ওয়াশিংটনের সাম্প্রতিক বৈরী পদক্ষেপের জবাবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আমেরিকার কাছে কোনো নতি স্বীকার করবেন না এবং ব্রাজিলের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষায় লড়াই চালিয়ে যাবেন।
(last modified 2026-07-17T11:01:37+00:00 )
জুলাই ১৭, ২০২৬ ১৬:৪০ Asia/Dhaka
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা
    ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা

পার্সটুডে—ব্রাজিলের প্রেসিডেন্ট ওয়াশিংটনের সাম্প্রতিক বৈরী পদক্ষেপের জবাবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আমেরিকার কাছে কোনো নতি স্বীকার করবেন না এবং ব্রাজিলের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষায় লড়াই চালিয়ে যাবেন।

পার্সটুডে’র প্রতিবেদন অনুযায়ী, ইরনা সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আজ শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) লেখেন, "ব্রাজিল নিজের সার্বভৌমত্বের জন্য দ্বিধাহীনভাবে লড়াই করবে।"

তার এই মন্তব্য প্রকাশ পায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) এক বছর ধরে ব্রাজিলের কথিত "অন্যায্য বাণিজ্য অনুশীলন" নিয়ে তদন্ত শেষে ঘোষণা দেওয়ার পর যে ২২ জুলাই থেকে ব্রাজিল থেকে আসা কিছু পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।#

পার্সটুডে/এমবিএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।