চীন: মার্কিন নিষেধাজ্ঞা ‘অর্থনৈতিক জবরদস্তি’
https://parstoday.ir/bn/news/world-i161894-চীন_মার্কিন_নিষেধাজ্ঞা_অর্থনৈতিক_জবরদস্তি’
পার্সটুডে: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের ৪৩টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়ে বেইজিং একে ‘অর্থনৈতিক জবরদস্তি’ বলে অভিহিত করেছে।
(last modified 2026-08-03T04:22:11+00:00 )
আগস্ট ০৩, ২০২৬ ১০:১৯ Asia/Dhaka
  • চীনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
    চীনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

পার্সটুডে: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের ৪৩টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়ে বেইজিং একে ‘অর্থনৈতিক জবরদস্তি’ বলে অভিহিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, রোববার চীন যুক্তরাষ্ট্রের ৪০টিরও বেশি চীনা কোম্পানি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের নিন্দা জানায়। একই সঙ্গে বেইজিং ঘোষণা দেয়, তারা চীনা কোম্পানিগুলোর স্বার্থ ও অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ অবাস্তব। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন জোরপূর্বক শ্রম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে একতরফাভাবে নিষেধাজ্ঞা আরোপ করছে।

চীনা সরকার জানিয়েছে, দেশীয় কোম্পানিগুলোর স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।#
পার্সটুডে/এমআরএইচ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।