যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কবার্তা: নিষেধাজ্ঞা ও চাপ সমস্যার সমাধানে না
-
• চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
পার্সটুডে- ইরানের সাথে বাণিজ্য বা যোগাযোগকারী দেশগুলোর ওপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারির হুমকিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন যে, নিষেধাজ্ঞা ও চাপ সমস্যা সমাধানে সাহায্য করবে না, বরং কেবল উত্তেজনা বাড়াবে।
আইআরএনএ-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সোমবার চীনা কূটনৈতিক দফতরে এক বৈঠকে বলেছেন, নিষেধাজ্ঞা ও চাপ সমস্যা সমাধানে সাহায্য করবে না, কেবল উত্তেজনা বাড়াবে এবং এটি কোনো পক্ষের স্বার্থেই নয়।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বেইজিং সকল পক্ষকে সংযম ও যুক্তিবাদী হওয়ার আহ্বান জানাচ্ছে, এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে বলছে যা বিবাদ ও সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে, বিশ্ব অর্থনীতির উন্নয়নে ক্ষতি করতে পারে এবং আর্থিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, এবং যত দ্রুত সম্ভব সংলাপ, আলোচনা ও রাজনৈতিক নিষ্পত্তির সঠিক পথে ফিরে আসতে বলছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বেইজিং সংশ্লিষ্ট ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং তার অধিকার ও স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসান্ত ইরানের ওপর "ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা" আরোপের হুমকি দিয়েছেন এবং চীনকে ওয়াশিংটনের সাথে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, যেসব দেশ ইরানের সাথে বাণিজ্য বা যোগাযোগ করে, তাদের ওপর পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।#
পার্সটুডে/এমআরএইচ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন