ব্রিটেনে মারাত্মক বৈষম্যের শিকার হচ্ছেন হিজাব পরিহিত নারীরা
https://parstoday.ir/bn/news/world-i17002-ব্রিটেনে_মারাত্মক_বৈষম্যের_শিকার_হচ্ছেন_হিজাব_পরিহিত_নারীরা
ব্রিটেনে চাকরির ক্ষেত্রে মারাত্মক বৈষম্যের শিকার হচ্ছেন হিজাব পরিহিত নারীরা। চাকরিদাতারা অধিকহারে হিজাববিহীন নারীদের চাকরির সুযোগ করে দেয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নতুন এক তদন্ত প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছে ডেইলি টেলিগ্রাফ।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ১২, ২০১৬ ০৭:৪৪ Asia/Dhaka
  • ব্রিটেনে মারাত্মক বৈষম্যের শিকার হচ্ছেন হিজাব পরিহিত নারীরা

ব্রিটেনে চাকরির ক্ষেত্রে মারাত্মক বৈষম্যের শিকার হচ্ছেন হিজাব পরিহিত নারীরা। চাকরিদাতারা অধিকহারে হিজাববিহীন নারীদের চাকরির সুযোগ করে দেয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নতুন এক তদন্ত প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছে ডেইলি টেলিগ্রাফ।

খবরে বলা হয়েছে, ব্রিটিশ আইনজীবীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সাধারণভাবে চাকরিপ্রার্থী হিজাব পরিহিত মুসলিম  নারীদের বিদায় করে দেয়া হয়। দেশটিতে এমন প্রবণতা কথিত ‘গ্রহণযোগ্য’ বৈষম্য হিসেবে মেনেও নেয়া হয়েছে বলে এসব আইনজীবী জানান।

হিজাব পরিহিত নারীদের যে চাকরি দেয়া হয় না ব্রিটেনের হাউজ অব কমন্সের একটি প্রতিবেদনেও তা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হিজাব পরিহিতদের চাকরির উপযোগী  দৃঢ়তার অভাব থাকার পাশাপাশি তারা দুর্বল চিত্তের বলে ধারণা করা হয়।

ফলে অনেক মুসলমান নারীকেই জীবিকার তাগিদে হিজাব বিসর্জন দিতে বাধ্য হতে হয়েছে বলেও  জানানো হয়েছে। প্রতিবেদনে ব্রিটেনের মুসলমানদের  মধ্যে বিরাজমান উচ্চ মাত্রার বেকারত্ব সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান  জানানো হয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১২