দ. চীন সাগরে দ্বীপ দখলের মহড়া চালাবে চীন ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i19918-দ._চীন_সাগরে_দ্বীপ_দখলের_মহড়া_চালাবে_চীন_ও_রাশিয়া
বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে আট দিনের নৌমহড়ায় নামবে চীন ও রাশিয়া। চীনা নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জয়েন্ট সি-২০১৬’ নামের এ মহড়া সোমবার শুরু হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০১৬ ২০:২৯ Asia/Dhaka
  • দ. চীন সাগরে দ্বীপ দখলের মহড়া চালাবে চীন ও রাশিয়া

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে আট দিনের নৌমহড়ায় নামবে চীন ও রাশিয়া। চীনা নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জয়েন্ট সি-২০১৬’ নামের এ মহড়া সোমবার শুরু হবে।

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের উপকূল থেকে এ মহড়া শুরু হবে। মহড়ায় যুদ্ধজাহাজ, সাবমেরিন, বিমান এবং হেলিকপ্টার অংশ নেবে।

মহড়ায় দু দেশ প্রতিরক্ষা ও উদ্ধার তৎপরতা অনুশীলন করবে। এছাড়া, সাবমেরিনের যৌথ তৎপরতার পাশাপাশি দ্বীপ দখল করাসহ অন্যান্য অনুশীলনও চালানো হবে। 

বিবৃতিতে আসন্ন এ মহড়াকে দু দেশের অংশগ্রহণে সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া হিসেবে উল্লেখ করা হয়েছে। মহড়ায় তাজা গুলি ব্যবহার করা হবে। 

দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিংয়ের সঙ্গে প্রতিবেশী কয়েকটি দেশের ভৌগলিক বিরোধ চলছে। আমেরিকা যখন  চীনের বিরুদ্ধে উত্তেজনায় আঞ্চলিক দেশগুলোকে সমর্থন দিচ্ছে তখন বেইজিংয়ের সঙ্গে যৌথ মহড়ায় নামছে মস্কো।# 

পার্সটুডে/মূসা রেজা/১১