শুরু হলো সাংহাই সহযোগিতা সংস্থার সন্ত্রাস-বিরোধী মহড়া
https://parstoday.ir/bn/news/world-i20260-শুরু_হলো_সাংহাই_সহযোগিতা_সংস্থার_সন্ত্রাস_বিরোধী_মহড়া
সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র সন্ত্রাস-বিরোধী মহড়া ‘শান্তি মিশন ২০১৬’ আজ (বৃহস্পতিবার) কিরগিজস্তানে শুরু হয়েছে। রাশিয়ার সামরিক বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৬ ১৯:১৫ Asia/Dhaka
  • শুরু হলো সাংহাই সহযোগিতা সংস্থার সন্ত্রাস-বিরোধী মহড়া

সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র সন্ত্রাস-বিরোধী মহড়া ‘শান্তি মিশন ২০১৬’ আজ (বৃহস্পতিবার) কিরগিজস্তানে শুরু হয়েছে। রাশিয়ার সামরিক বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মহড়া চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত চলবে উল্লেখে করে বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাস-বিরোধী মহড়া ‘শান্তি মিশন’ এ নিয়ে চতুর্থ দফা অনুষ্ঠিত হচ্ছে। তবে কিরগিজস্তানে এই প্রথম এটি অনুষ্ঠিত হলো।

মহড়ায় প্রায় ৮০টি বিমান ও হেলিকপ্টার অংশ নিচ্ছে। এগুলোর মধ্যে রুশ এসইউ-২৪ বোমারু বিমান এবং এমআই-২৪ হেলিকপ্টারও রয়েছে। মহড়ায় চীন, কাজাখ, কিরগিজ, রুশ এবং তাজিক সেনারা অংশ নিচ্ছে।

রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক জোট এসসিও'র সদস্য দেশগুলো হলো চীন, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। পাকিস্তান ও ভারতকে আগামী বছর এ সংস্থার পূর্ণ সদস্য করা হবে#

পার্সটুডে/মূসা রেজা/১৫