রাশিয়ায় হামলা চালাতে সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিচ্ছে আমেরিকা: মস্কো
-
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ
রাশিয়ার শহরগুলোতে সম্ভাব্য হামলা চালানোর জন্য আমেরিকা সিরিয়ার সন্ত্রাসীদেরকে ব্যবহার করার যড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে রাশিয়া।
আজ (বৃহস্পতিবার) মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি বলেছেন, সিরিয়ার সন্ত্রাসীরা রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে সম্ভাব্য হামলা চালাতে পারে।এমন কি তারা রাশিয়ার বিভিন্ন শহরেওে আঘাত হানতে পারে। মার্কিন পররাষ্ট্র দফতরের এই বিবৃতিতে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ প্রচন্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
রিয়াবকভ বলেন, আমেরিকার এ বিবৃতি সন্ত্রাসীদের প্রতি তারা যে দ্বি-মুখি নীতি পোষণ করে তারই প্রমাণ।
তিনি আরো বলেন, "সন্ত্রাসবাদ নামক অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে আমেরিকা গোপনে সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিচ্ছে।"
সিরিয়ার আলেপ্পো শহর থেকে সন্ত্রাসীদেরকে নির্মূল করার লক্ষ্যে দামেস্ককে সহায়তা দিয়ে আসছে রাশিয়া।#
পার্সটুডে/ বাবুল আখতার/২৯