'ন্যাটোর সেনা মোতায়েনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মস্কো'
https://parstoday.ir/bn/news/world-i24202-'ন্যাটোর_সেনা_মোতায়েনের_বিরুদ্ধে_পাল্টা_ব্যবস্থা_নেবে_মস্কো'
ন্যাটোয় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্দার গ্রুশেকো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রুশ সীমান্ত ঘিরে ন্যাটোর সামরিক অবস্থান জোরদারের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মস্কো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৮, ২০১৬ ১৩:৪৩ Asia/Dhaka
  • 'ন্যাটোর সেনা মোতায়েনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মস্কো'

ন্যাটোয় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্দার গ্রুশেকো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রুশ সীমান্ত ঘিরে ন্যাটোর সামরিক অবস্থান জোরদারের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মস্কো।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো জোটের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের পর এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি বলেন, বাল্টিক তীরবর্তী দেশগুলো এবং পোল্যান্ডে ন্যাটোর সামরিক অবস্থান জোরদারের বিষয়টি বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না।

তিনি আরো অভিযোগ করেন, রুশ হুমকির ভয় দেখিয়ে পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণ ঘটানোর তৎপরতা চলছে।

ন্যাটো আগামী বছর বাল্টিক তীরবর্তী দেশগুলো এবং পোল্যান্ডে যুদ্ধে অংশ গ্রহণের উপযোগী সেনাদল মোতায়েন করা পরিকল্পনা নিয়েছে। এ দলে ৪০,০০০ সেনা থাকবে বলে জানা গেছে। দ্বিতীয় মহাযুদ্ধের পর রুশ সীমান্তের কাছে আর এতো বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয় নি। প্রয়োজনে ন্যাটো আরো সেনা মোতায়েন করারও পদক্ষেপ নেবে।#  

পার্সটুডে/মূসা রেজা/২৮